1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

হবিগঞ্জে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

  • প্রকাশকালঃ রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮৮ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক :

রবিবার (২৪ ডিসেম্বর) সকালে মাধবপুর উপজেলার মনতলা স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা দিয়েছে।

মনতলা স্টেশন মাস্টার আতাউর রহমান সাদেক বলেন, রবিবার সকাল ৯টার দিকে ১ নম্বর লাইন ধরে আখাউড়া থেকে শ্রীমঙ্গল যাওয়ার পথে মনতলা স্টেশন অতিক্রম করার সময় মেকানিক্যাল ফল্টের কারণে তেলবাহী ট্রেনের গার্ড বগিটি ট্রলির ওপর থেকে ছিটকে বাইরে পড়ে যায়।

শায়েস্তাগঞ্জের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, চট্টগ্রাম থেকে শ্রীমঙ্গলগামী একটি তেলবাহী ট্রেন মাধবপুর উপজেলার মনতলা স্টেশনে পৌঁছালে দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকলেও বিকল্প পথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী একটি ট্রেন মনতলার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। তবে, দূর্ঘটনায় তেলের বড় ধরনের ক্ষতি বা হতাহতের কোন ঘটনা ঘটেনি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম