1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে জামেয়া ইসলামীয়া জমীরিয়া নাছিরুল উলূম মাদ্রাসার শুভ উদ্বোধন

  • প্রকাশকালঃ রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৩৬৮ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম :
কুমিল্লার লাকসামে জামেয়া ইসলামীয়া জমীরিয়া নাছিরুল উলূম মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়েছে। ৩মার্চ রবিবার দুপুরে অত্র মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
জামেয়া ইসলামীয়া জমীরিয়া নাছিরুল উলূম মাদ্রাসার সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন মজুমদারের সভাপতিত্বে এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের ফটিকছড়ি জামেয়া ইসলামীয়া উবাইদিয়া নানুপুরের মহা পরিচালক পীরে কামেল আল্লামা শাহ্ সালাহ উদ্দিন নানুপুরী। এসময় আরো উপস্থিত ছিলেন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান শায়েখ হাফেজ ক্বারী আবদুল হক সাহেব, ঢাকা মসজিদে আকবর কমপ্লেক্সের মহা পরিচালক আল্লামা মুফতি দিলাওয়ার সাহেব, ঢাকা আফতাবনগর মাদ্রাসার শাইখুল হাদিস হযরত মাওলানা মুহাম্মদ আবু মূসা কাসেমী, নোয়াখালী জামেয়া আরাবিয়া নাজিরপুর মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আবদুর রহমান সাহেব প্রমুখ।
মাদ্রাসার শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন মজুমদার বলেন, ইহকাল ও পরকালীন জীবনের চূড়ান্ত সাফল্য অর্জনের জন্য আদর্শ মুসলিম ও সুনাগরিক তৈরির দৃঢ় প্রত্যয়ে কোরআন ও হাদীসের আলোকে সরকারী নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে বাস্তব ভিত্তিক পাঠ্যক্রম। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ সাধন করে বাস্তব জীবনে ইসলামী সংস্কৃতি অনুসরণ ও মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করাই অত্র প্রতিষ্ঠানের লক্ষ ও উদ্দেশ্য।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম