1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে যুবকের ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশকালঃ শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৩৩৬ জন পড়েছেন

লাকসাম প্রতিনিধি :

কুমিল্লার লাকসামে খালু শশুরের পাক ঘর থেকে সুমন (২৬) নামে এক যুবকের ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ এপ্রিল) ভোরে লাকসাম পৌরসভার ১নং ওয়ার্ডের নশরতপুর উত্তরপাড়ার হাজীবাড়ির সুলতান আহমেদের পাক ঘর থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পিতা কাদ্রা গ্রামের সাইফুল ইসলাম জানান, সুমন তার খালু শশুর সুলতান আহমেদের বাড়িতে কেয়ারটেকারের কাজ করতো। অন্যান্য দিনের মতো শুক্রবার রাত ১১টার দিকে সে তার শয়ন কক্ষে ঘুমিয়ে যায়। ভোরে তার খালা শাশুড়ি  মনোয়ারা বেগম তাকে ডাকতে গিয়ে শোয়ার ঘরে না পেয়ে পাশে পাকঘরের ভুতুরের সাথে গামছা পেঁচিয়ে ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখে চিৎকার করেন। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়। পরে লাকসাম থানার এসআই আশরাফুল আলম মরদেহটি উদ্ধার করেন।

স্থানীয় লোকজন জানায়, সোস্যাল মিডিয়ায় কুড়িগ্রামের একটি মেয়ের সাথে তার পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তার সাথে নিয়মিত যোগাযোগ ছিল সুমনের। পরকীয়া প্রেমঘটিত কারণেও এমনটা ঘটতে পারে।

লাকসাম থানার ওসি সাহাবুদ্দিন খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম