1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

বিতর্কিত নারী তিশাকে প্রবাসী সাংবাদিকদের বয়কট

  • প্রকাশকালঃ বুধবার, ৩ জুন, ২০২০
  • ৪৩৪ জন পড়েছেন

ইউএই প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রবাসী সাংবাদিকদের মানহানী ও আপত্তিকর বক্তব্য প্রদান করার অভিযোগ উঠেছে তিশা সেন নামে দুবাই প্রবাসী এক বিতর্কিত নারীর বিরুদ্ধে। স্পষ্ট ভিডিও বক্তব্যের মাধ্যমে সাংবাদিকদের মানহানী করায় এই নারীকে বয়কটের ঘোষণা দিয়েছে আরব আমিরাত প্রবাসী সাংবাদিকবৃন্দ। বুধবার ( ৩ জুন ) সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ও প্রবাসী সাংবাদিক সমিতির সাংবাদিকবৃন্দ যৌথ মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করে। এর আগে উক্ত অভিযোগ যাচাই বাছাইয়ের জন্য দুটো সংগঠন থেকে পাচঁজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়। জানা গেছে, গত ৩ মে মাসে স্থানীয় সময় রাত ৮টায় নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে আসে। লাইভের এক পর্যায়ে অশ্লীল অঙ্গভঙ্গি ও অশালীন শব্দচয়নের মাধ্যমে আরব আমিরাতে দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে দেশীয় গণমাধ্যমে কাজ করা সাংবাদিকদের হেয় প্রতিপন্ন করাসহ মানহানীকর বক্তব্য প্রদান করে। উক্ত অভিযোগের প্রমান পাওয়ায় আমিরাত প্রবাসী সাংবাদিকবৃন্দ তাকে বয়কটের সিদ্ধান্তে উপনীত হয়। অভিযুক্ত নারীকে বয়কটের প্রসঙ্গে দুই সংগঠনের নীতিনির্ধারকরা জানান, এই নারীকে বর্জন এর পাশাপাশি আমিরাতের যেকোনো আচার অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ করলে বা তার উপস্থিতি থাকলে সেই অনুষ্ঠানও প্রবাসী সাংবাদিকগণ বয়কট করবে। এই বিতর্কিত নারীর বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের সচেতন থাকতেও অনুরোধ করেন সাংবাদিকবৃন্দ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম