1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে ছেলের হাতে মা খুন

  • প্রকাশকালঃ শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৬৩৭ জন পড়েছেন

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার লাকসামে এক বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে। শুক্রবার (৫ জুলাই) বিকেল প্রায় সাড়ে তিনটার দিকে উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়ন (নরপাটির) এলাইচ পশ্চিম পাড়া মিয়াজি বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাব উদ্দিন খান। এ ঘটনায় ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।

নিহত মা নুরজাহান বেগম (৯০) উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়ন (নরপাটির) এলাইচ পশ্চিম পাড়া মিয়াজি বাড়ির মৃত. মৌলভী হাবিবুর রহমানের স্ত্রী। ঘাতক তার ছেলে আহসানুজ্জামান বাহার ওরফে পাগলা বাহার (৫৫)। নিহত নুরজাহান বেগমের ৭ ছেলে ১ মেয়ে। বাহার সবার বড়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘাতক আহসানুজ্জামান বাহার ওরফে পাগলা বাহার বেকার অবস্থায় নিজ বাড়িতে বসবাস করেন। সে জন্মসূত্রে মানসিক রোগী। মানসিক সমস্যা থাকায় বিয়ের পরপরই তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে যান। এরপর থেকেই মায়ের সঙ্গেই থাকেন তিনি। ঘটনার সময় তার মা টুকরি আনতে বলায় রেগে গিয়ে রান্না ঘরের সামনে পড়ে থাকা দা দিয়ে ঘাড়ে উপর্যপুর কুপিয়ে হত্যা করে মাকে।

এ সময় বাহারের একমাত্র বোন দেখে দৌড়ে আসলে মায়ের নিথর দেহ ফেলে ছেলে পালিয়ে যায়। পরে পুলিশ এসে গ্রামবাসীর সহযোগিতায় তাকে আটক করে থানায় নিয়ে যায়।

খবর শুনে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য হানিফ সরকার ঘটনাস্থলে আসে।

স্থানীয় সামাজিক ব্যাক্তি মোঃ তাজুল ইসলাম বলেন, বাহার ছোটকাল থেকেই মানসিক সমস্যায় ভোগছেন। আমরা তাকে পাগলা বাহার নামে ডাকি। সবসময় তার মাথা গরম থাকে। একটু এদিকসেদিক হলেই সে পাগলামী শুরু করে।

লাকসাম থানার ওসি সাহাব উদ্দিন খান জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। ঘাতক বাহারকে আটক করা হয়েছে। লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে মামলা রুজু করা হবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম