1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান  ও পৌর মেয়রকে অপসারণ

  • প্রকাশকালঃ সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৪৫৬ জন পড়েছেন
মোজাম্মেল হক আলম, লাকসাম: 
লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইউনুস ভূইয়া এবং পৌরসভার মেয়র আবুল খায়েরকে অপসারণ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব আকবর হোসেন স্বাক্ষরিত ১৯ আগষ্ট সোমবার ৩২৩ পৌর মেয়র, ৪৯৩ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ৬০ জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করে এ বিষয়ে আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। এ আদেশে লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও  পৌর মেয়রও রয়েছে।
একইভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণও করতে পারবে মর্মে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। অপসারণকৃত পদগুলোতে প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার।
এছাড়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত দায়িত্ব হিসেবে উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ (ইউএনও) দায়িত্ব পালন করবেন। গত ১৭ আগস্ট এ সংক্রান্ত অধ্যাদেশ স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মোঃ সাহাব উদ্দিন।
উল্লেখ্য: চলতি বছরের ৮মে কুমিল্লার লাকসাম উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রভাব খাটিয়ে ডামী প্রার্থী দিয়ে আওয়ামী লীগ প্রার্থী চেয়ারম্যান এডভোকেট ইউনুস ভূইয়া, ভাইস চেয়ারম্যান মহব্বত আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা একতরফা নির্বাচনে জয়লাভ করে।
অপরদিকে লাকসাম পৌরসভা নির্বাচনে বিনা ভোটে মেয়র এবং ৯টি ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়। অপরদিকে ২০২১ সালের ৩০ জানুয়ারি লাকসাম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এই নির্বাচন আর অনুষ্ঠিত হয়নি।
ওই নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মেয়র সহ বিভিন্ন ওয়ার্ডে অন্য প্রার্থী না থাকায় আর নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়রসহ ৯জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম