1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

পানিতে পড়ে মনোহরগঞ্জে দুই ভাইয়ের মৃত্যু: শোকাহত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

  • প্রকাশকালঃ শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ২৪৩ জন পড়েছেন

ছবি : নকশী বার্তা।


মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (১২এপ্রিল) শোকাহত সেই পরিবারের বাড়িতে গিয়ে সমবেদনা ও আর্থিক সহযোগিতা করেছেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলাম।
গতকাল শুক্রবার (১১এপ্রিল) সকাল ৯টার দিকে মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের বরল্লা গ্রামের হাশেম মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু উপজেলার বরল্লা গ্রামের মাস্টার বাড়ির মাইন উদ্দিনের ছেলে আবদুল (০৩) ও মহিন উদ্দিনের ছেলে মাহাদি (০৪) । তারা সম্পর্কে আপন চাচাত-জেঠাত ভাই। শুক্রবার বিকাল ৪টায় তাদের জানাযার নামাজে এলাকার সর্বস্থরের মানুষের ঢল নেমেছিলো। পুরো এলাকা জুড়ে শোকে নিস্তব্ধতা বিরাজ করছে।
পরিবারগুলোকে সমবেদনা জানাতে ছুটে এসেছেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলাম। এসময় তিনি পুরো ঘটনা অবগত হয়ে, কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়ছারকে অবগত করেন। জেলা প্রশাসকও মর্মান্তিক ঘটনার জন্য পরিবারটির প্রতি সমবেদনা জানান।
এ বিষয়ে জানতে চাইলে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলাম জানান, শুক্রবার মনোহরগঞ্জ উপজেলার বরল্লা গ্রামে পানিতে ডুবে ২ ভাই মৃত্যুর ঘটনা সর্বত্রই শোকের ছায়া নেমে এসেছে। আমি মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সমবেদনা জানাতে এসেছি। যে দূর্ঘটনা ঘটেছে তার ক্ষতিপূরণ দেয়া কঠিন। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তা করা হয়েছে, ডিসি স্যারের সাথে কথা হয়েছে, স্যারও সহমর্মিতা প্রকাশ করেছেন। সর্বোপরি আমার (উপজেলা নির্বাহী অফিসারের) পরামর্শ হলো, সকল মা ও অভিভাবকদেরকে শিশু সন্তানদের প্রতি আরো সচেতন ও খেয়াল রাখতে হবে। আর কোন পরিবার যেন এ রকম দূর্ঘটনার স্বীকার হতে না হয়।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম