1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু

  • প্রকাশকালঃ শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২৪৯ জন পড়েছেন

ছবি : কাল্পনিক।


লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : 
কুমিল্লার লাকসামে ইকরা মহিলা মাদ্রাসার জানালার ফাঁক দিয়ে লাফিয়ে পড়ে মোসাম্মৎ সামিরা (১৩) নামে এক ছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুক্রবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টা চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। একইদিন রাত আড়াইটায় সে ৫ তলা থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয় বলে জানা যায়। নিহত মোসাম্মৎ সামিরা নাঙ্গলকোট পৌরসভার নাওগোদা এলাকার প্রবাসী নিজাম উদ্দিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৮ এপ্রিল রাত আড়াইটার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের লাকসাম বাইপাস নোয়াখালী রেলগেট এলাকার ইকরা মহিলা মাদ্রাসায় ভর্তি করে সামিরা মা শারমিন আক্তার। পূর্বের মাদ্রাসায় পড়াশোনায় অমনোযোগী হওয়ায় তাকে ইকরা মাদ্রাসার আবাসিকে ভর্তি করা হয় গত রমজানের মাঝামাঝি। এক সপ্তাহ আগে নতুন বছরের ক্লাস শুরু হয়। কিন্তু ঐ ছাত্রী আবাসিকে থাকতে অনাগ্রহ প্রকাশ করে। বৃহস্পতিবার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ঐ ছাত্রী তার মাকে ফোন করে। রাতে সবার অজান্তে জানালার ফাঁক দিয়ে সে নিচে ঝাঁপ দেয়। এতে তার হাত ও পাঁজরের হাঁড় ভেঙে যায়। স্থানীয় লোকজন ও মাদ্রাসার শিক্ষকরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসালয়ে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ঢাকায় রেফার করে। ভোর ৫টার দিকে পরিবারের সদস্যরা তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তির চেষ্টা করেন। পরে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ধানমন্ডি থানা পুলিশ লাকসাম থানায় খবর দিলে শুক্রবার সন্ধ্যায় পুলিশ ঘটনার তদন্তে নামে।
সামিরার মামা নাছির উদ্দিন ও একই বাড়ির চাচা সৈকত বলেন, আমাদের কোন অভিযোগ ছিল না। পোস্টমর্টেম ছাড়া লাশ দাফন করার জন্য পুলিশকে অনুরোধ করেছি। পুলিশ পোস্টমর্টেম ছাড়া লাশ দাফন করতে দেয়নি। তাই আমরা থানায় অভিযোগ করবো। মাদ্রাসা কর্তৃপক্ষ জোর করে মেয়েটিকে আবাসিকে রেখেছে। পাঁচ তলা থেকে পড়ে হাঁড়গোড় ভাঙ্গেনি। সে রাস্তার পাশে পড়ে কাঁদছিল, বিষয়টি সন্দেহজনক। মেয়েটির মৃত্যুর সাথে মাদ্রাসা কর্তৃপক্ষ জড়িত।
মাদ্রাসার মুহতামিম মাওলানা জামাল উদ্দিন বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় মাদ্রাসার পাশের লোকজন মেয়েটিকে রাস্তায় পড়ে কাঁদতে দেখে আমাকে ফোন দেয়। খবর পেয়ে তৎক্ষণাৎ তাকে পার্শ্ববর্তী ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাই। সেখানে ডাক্তার না থাকায় আমেনা মেডিকেলে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তার ঢাকায় নেয়ার পরামর্শ দেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, মেয়েটিকে রমজানের মাঝামাঝি এখানে ৭ম শ্রেণিতে ভর্তি করিয়েছে। মাত্র এক সপ্তাহ সে এখানে অবস্থান করছে। তাদের গ্রামের আনোয়ারুল উলুম মাদ্রাসা সে ঠিকমতো পড়াশোনায় মনোযোগী ছিল না। তাই অভিভাবক আমাদের আবাসিকে তাকে রেখেছে। ঘটনার আগেরদিন সামিরা বাড়ি যেতে চেয়েছিল। তার মা একদিন পর তাকে নিয়ে যাওয়ার জন্য বলে। এরমধ্যে মেয়েটি জানালার ফাঁক দিয়ে ঝাপিয়ে পড়ে।
স্থানীয়রা জানান, মাদ্রাসা মুহতামিম আর নিহতের পরিবারের কথায় অনেক রহস্য লুকিয়ে আছে। এ মাদ্রাসায় পূর্বেও বহু ঘটনা ঘটেছে। অজানা কারণে ওইসব ঘটনা ধামাচাপা পড়ে যায়। সঠিক তদন্তের মাধ্যমে এ ঘটনাটির রহস্য উদঘাটন না হলে সামনে এমন আরো বহু ঘটনা ঘটবে।
এ বিষয়ে কুমিল্লার সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) সৌমেন মজুমদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানালার মধ্যখানে একটি রড ফাঁকা রয়েছে। ঐ ফাঁক দিয়ে সে ঝাপিয়ে পড়তে পারে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে শুক্রবার রাত সাড়ে আটটা পর্যন্ত নিহতের পরিবার বা মাদ্রাসা কর্তৃপক্ষ কেউ বিষয়টি পুলিশকে জানায়নি। পরে ওইদিন রাত ১০টার দিকে লাকসাম থানায় লিখিতভাবে একটি অপমৃত্যু সংবাদ দেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম