1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

নিখোঁজের একদিন পর লাকসামে দুই শিশুর মরদেহ উদ্ধার

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২৬৮ জন পড়েছেন

ছবি : জিহাদ হোসেন ও শাব্বির হোসেন।


লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : 

কুমিল্লার লাকসাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুনতি গ্রামের একটি পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোর ৬টার দিকে পুকুরে শিশুদের মরদেহ দুটি ভাসতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করেন।
নিহত দুই শিশু হলো, ওই গ্রামের পূর্বপাড়ার রুবেল হোসেনের ছেলে জিহাদ হোসেন (৭) এবং মোহাম্মদ আলীর ছেলে শাব্বির হোসেন মহিন (১০)। তারা স্থানীয় গুনতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
এলাকাবাসী ও নিহত শিশুদের পারিবারিক সূত্রে জানা গেছে, আগেরদিন সোমবার (২৮ এপ্রিল) দুপুরের পর তারা নিখোঁজ হয়। পরিবারের লোকজন মনে করেছিলেন ওই দুই শিশু খেলাধুলা করতে বাড়ি থেকে বের হয়েছে। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যার পরও বাড়ি ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়-স্বজনের বাড়ি ও আশপাশের এলাকার বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজির পরও তাদের কোনো সন্ধ্যান মেলেনি।
অবশেষে মঙ্গলবার ভোরে স্থানীয় এক ব্যক্তি হঠাৎ বাড়ির পাশেই একটি পুকুরে একজনের মরদেহ ভাসতে দেখেন। পরে শিশুদের স্বজন ও এলাকার লোকজন ওই পুকুর থেকে দুই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেন।
লাকসাম থানার কর্তব্যরত কর্মকর্তা (ডিউটি অফিসার) সহকারী উপ-পরিদর্শক চুমকি বড়ুয়া পুকুর থেকে দুই শিশুর ভাসমান মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম