1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে যাত্রীবাহী বাস উল্টে নিহত-১, আহত-৭

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২০৯ জন পড়েছেন

ছবি : কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম পৌরসভার ভৈষকোপালিয়ায় দুর্ঘটনা কবলিত বাস।


সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম.

কুমিল্লার লাকসামে বৃহস্পতিবার (১৫ মে) একটি যাত্রীবাহী বাস উল্টে একজন যাত্রী নিহত ও ৭ জন আহত হয়েছে। ওইদিন ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম পৌরসভার ভৈষকোপালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই যাত্রীর নাম মো. আবদুস ছালাম (৬৫)। তিনি নাঙ্গলকোট উপজেলার দৌলখাড় ইউনিয়নে দেওভান্ডার গ্রামের বাসিন্দা। বলে জানা গেছে। নিহতের এক স্বজন একই গ্রামের পল্লী চিকিৎসক মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মো. আবদুস ছালাম সিলেট থেকে বাড়ি ফিরছিলেন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও বাসযাত্রীদের সূত্রে জানা গেছে, ঢাকা থেকে নোয়াখালীগামী সাগরিকা পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্টো-ব-১৩-০১০৭) বেপরোয়া গতি চলছিলো। বাসটি লাকসাম পৌরসভার ভৈষকোপালিয়া নামক স্থানে এসে বাঁক নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পাশে একটি নিচু জমিতে পড়ে উল্টে যায়। এতে বাসের ৮ যাত্রী আহত হয়।
সংবাদ পেয়ে লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছেন। তাঁরা স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে লাকসামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে নেওয়ার পর মো. আবদুস ছালাম নামে এক যাত্রী মারা যান।

লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা কবিরুল ইসলাম জানান, খবর পেয়ে তাঁরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। তিনি জানান, এ সময় দুর্ঘটনায় বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এই দুর্ঘঘনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

এই ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ওসি জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা যৌথভাবে যাত্রীদের উদ্ধার কাজে অংশগ্রহণ করেন। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম