1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

  • প্রকাশকালঃ রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২০১ জন পড়েছেন

ছবি :                                                                      নকশী বার্তা।


লাকসাম প্রতিনিধি :

কুমিল্লার লাকসামে বিদ্যুৎস্পৃষ্টে হাফেজ মো. জাকির হোসেন (৩৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৮ মে (রোববার) দুপুরে উপজেলার উত্তরদা ইউনিয়নের রামপুর গ্রামে। নিহত ওই শিক্ষক রামপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে। তিনি রামপুর দারুসূন্নাত দ্বীনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং হেফজ্ বিভাগে শিক্ষকতা করতেন।

পুলিশ, এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওইদিন দুপুরে হাফেজ মো. জাকির হোসেন বাড়ির পাশে একটি গাছের ডাল কাটছিলেন। ওই গাছের ওপর দিয়ে বয়ে গেছে একটি বৈদ্যুতিক লাইন। হঠাৎ ওই বৈদ্যুতিক লাইনের তারের সঙ্গে কাটা ডালটি লাগলে তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত হাফেজ মো. জাকির হোসেন তিন সন্তানের জনক।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম