1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে ময়লার ভাগাড়- দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী-এলাকাবাসী

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৮৭ জন পড়েছেন

ছবি : কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের পাশে মনোহরগঞ্জের নাথেরপেটুয়া স্টেশন বাজারের ময়লার ভাগাড়। নকশী বার্তা


মোজাম্মেল হক আলম, লাকসাম :
কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের মনোহরগঞ্জ অংশের বাজার এলাকায় সড়কের উপর আবর্জনার স্তুপ দেখে মনে হবে এটা মহাসড়ক নয়, যেন ময়লার ভাগাড়। মহাসড়কের এই অংশে এমন চিত্র দেখে বিরক্ত স্থানীয় পথচারী ও নোয়াখালীগামী চলাচলাকারী যাত্রীরা। তীব্র দুর্গন্ধ ছড়ানো এসব ময়লার স্তুপের পাশ দিয়ে হাজার হাজার যাত্রী, পথচারী ও স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীদের নাক চেপে যাতায়াত করতে হচ্ছে প্রতিনিয়ত। এছাড়া ময়লার স্তুপের আশপাশের দোকানগুলোতে ক্রেতারা না আসায় ব্যবসা বন্ধ রয়েছে, সিএনজি স্টেন্ডে আসা যাত্রীরাও পড়ছেন বিপাকে। অন্যদিকে সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বাজারের ব্যবসায়ীরা বারবার কর্তৃপক্ষকে জানানোর পরও মিলছে না কোনো প্রতিকার। এসব মযলার ভাগাড়ের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে পথচারী ও এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের মনোহরগঞ্জ অংশের খিলা, নাথেরপেটুয়া, বিপুলাসারের তিনটি স্থানে মহাসড়কের পাশে কাঁচাবাজারের ময়লা-আবর্জনা, ও বিভিন্ন ধরনের পঁচা বর্জ্য ফেলার কারণে স্তুপ তৈরি হয়েছে। এসব স্তুপে প্রতিনিয়ত মহাসড়কের দুই পাশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা অধিকাংশ হোটেল রেস্তোরাঁর বর্জ্য, পঁচা শাকসবজি, হাঁস-মুরগির বিষ্ঠাসহ নানা ধরনের বর্জ্য ফেলা হচ্ছে। আবার কোথাও কোথাও রাস্তার পিচের ওপর আবর্জনা ফেলে রাখা হয়েছে। এসব ময়লার ভাগাড়ে পশু-পাখি ও কুকুর-বিড়াল খাবারের উচ্ছিষ্ট ভক্ষণ করার সময় এলোমেলোভাবে মহাসড়কে ছড়িয়ে পড়ছে। সড়কের ওপরের এসব ময়লা-আবর্জনা যানবাহনের চাকায় পিষ্ট হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং ময়লাগুলো ধুলায় পরিণত হয়ে বাতাসে উড়ছে। বিশেষ করে বাতাসে ময়লা-আবর্জনা ও বিষাক্ত ধুলা উড়ে আশপাশের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানসহ শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ছে। উপজেলার নাথেরপেটুয়া স্টেশন বাজারে দুর্গন্ধ ছড়ানো বড় ময়লার স্তুপটি এলাকাবাসীর জন্য অভিশাপ বলে মন্তব্য করেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়িরা। এছাড়া একই উপজেলার বিপুলাসার বাজার এলাকায় মহাসড়কের পাশে ময়লার স্তুপে ছোট-বড় বেশ কয়েকটি মৃত জীব-জন্তুও পড়ে থাকতে দেখা গেছে।
এখানকার স্থানীয়রা জানান, ‘ময়লার দুর্গন্ধে বসবাস করা ও ব্যবসা বানিজ্য করা কঠিন হয়ে পড়েছে। ছেলে-মেয়েদের লেখাপড়ায়ও বিঘœ ঘটছে। মাঝে মাঝে কে বা কারা আবর্জনার স্তুপে আগুন লাগিয়ে দেয়, এতে আগুনের তাপ ও বিসাক্ত ধোঁয়ায় অনেক ক্ষতি হচ্ছে। ময়লা ফেলতে নিষেধ করলেও কেউই শুনছেননা। উল্টো ধমক দেয় এবং ঝগড়ায় লিপ্ত হয়। এজন্য প্রশাসনকেই কঠোর পদক্ষেপ নিতে হবে।’
নাথেরপেটুয়া স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাফর ইকবাল বাচ্চু জানান, মহাসড়ক দিয়ে চলাচলরত যানবাহনের যাত্রী, বাজারের ব্যবসায়ী ও পথচারীদের ময়লার দুর্গন্ধে নাকে রুমাল বা কাপড় চেপে চলতে হয়। এ ব্যাপারে কর্তৃপক্ষের সাথে আমরা ব্যবসায়িরা আলোচনা করে দ্রæত সমাধান করার চেষ্টা করবো।
নাথেরপেটুয়া বাজারের আরেক ব্যবসায়ি নূর হোসেন ড্রাইভার বলেন, মহাসড়কের পাশে আবর্জনার স্তুপ দিন দিন বাড়ছে। এটা মহাসড়ক নয়, যেন ময়লার ভাগাড়। প্রতিদিন হাট-বাজার, হোটেল-রেস্তোরাঁর বর্জ্য পেলা হচ্ছে আইন অমান্য করে। এসব ময়লা-আবর্জনার স্তুপ থেকে বিষাক্ত গন্ধ ছড়িয়ে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। এতে রোগজীবাণু ছড়িয়ে পড়ছে সবখানে।
মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আফজালুর রহমান বলেন, ময়লা-আবর্জনা থেকে মশার বংশ বিস্তারের আশঙ্কা রয়েছে। এটা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি। এ ব্যাপারে সংশ্লিষ্ট এলাকার প্রশাসন ও লোকজনসহ সবাইকে সতর্ক ও সচেতন হতে হবে।
মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহী বলেন, মহাসড়কের পাশে ময়লা না ফেলার জন্য সংশ্লিষ্ট এলাকার বাজার কমিটি ও ব্যবসায়ীদের আহবান করা হবে। এছাড়া সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে বাজারে ও মহাসড়কের পাশে ময়লার ভাগাড় সরিয়ে বিকল্প স্থান নির্ধারনে ব্যবস্থা গ্রহন করা হবে। এ উপজেলায় আমি নতুন নিযুক্ত হয়েছি। অনেক বিষয় এখনও দেখিনি। আশা করছি সকলের সহযোগিতা নিয়ে মনোহরগঞ্জ উপজেলাকে একটি পরিচ্ছন্ন ও মডেল উপজেলায় পরিণত করতে পারবো।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম