1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৫৪ জন পড়েছেন

ছবি : দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী ট্রেন ও মালবোঝাই মিনি ট্রাক। নকশী বার্তা


লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার লাকসামে বুধবার (২৮ মে) রাতে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী যাত্রীবাহী ট্রেন আন্তঃনগর উপকূল এক্সপ্রেসের ধাক্কায় মালবোঝাই একটি মিনি ট্রাক উল্টে গেছে। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে ট্রেনের কয়েকশ যাত্রী। ঘটনাটি ঘটেছে লাকসাম-দৌলতগঞ্জ রেলস্টেশনের মধ্যবর্তী স্থান লাকসাম পৌরসভা কার্যালয়ের অদূরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উত্তর লাকসাম লেভেল ক্রসিংয়ে।
এ ঘটনায় পুলিশ ট্রাক চালক ইব্রাহিম মিয়াকে (২৫) আটক এবং ট্রাকটি জব্দ করেছেন। ইব্রাহিম কুমিল্লার নিমসারের বাসিন্দা।
লাকসাম রেলওয়ে স্টেশন, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে যাত্রীবাহী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেন লাকসাম রেলওয়ে জংশনে থামে। কিছুক্ষণ পর ট্রেনটি নোয়াখালীর উদ্দেশে লাকসাম জংশন ছেড়ে যায়। বিরতিহীন ট্রেনটি দৌলতগঞ্জ রেলস্টেশনের অদূরে আউটার সিগন্যাল সংলগ্ন কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লেভেল ক্রসিংয়ের কাছে আসলে হঠাৎ মালবোঝাই একটি মিনি ট্রাক এসে পড়লে ট্রেনের ধাক্কায় উল্টে সড়কের ওপর পড়ে যায়। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় যাত্রীবাহী ট্রেনটি। প্রাণে বেঁচে যায় ট্রেনের কয়েকশ যাত্রী।প্রত্যক্ষদর্শীরা জানায়, লেভেল ক্রসিংয়ের একপাশে প্রতিবন্ধকতা থাকলেও অপর পাশে ছিল না। তবে ট্রাক চালক ট্রেন দেখেও না দাঁড়িয়ে লেভেল ক্রসিং পার হতে চেয়েছিলেন। ফলে এ দুর্ঘটনা ঘটেছে।মো. জয়নাল আবেদীন নামে একজন প্রত্যক্ষদর্শী জানায়, ৮টা ১৩ মিনিটের দিকে নোয়াখালীগামী যাত্রীবাহী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উত্তর লাকসাম লেভেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় আলুভর্তি একটি মিনি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। ওই সময় রেলের গেট বন্ধ থাকলেও ট্রাকচালক রেলের সিগন্যাল অমান্য করে ডিভাইডার দিয়ে উল্টো পথে ঢুকে পড়ে। এ সময় ট্রেন চালক দুর্ঘটনার আশঙ্কায় বারবার হুঁইসেল বাজিয়ে ট্রেনের গতি কমিয়ে দেন। একপর্যায়ে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ট্রাকের পিছনের অংশে ধাক্কা লাগে। ফলে ট্রাকটি উল্টে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় উপকূল এক্সপ্রেস ট্রেনটিও থেমে যায়। প্রায় ১৪ মিনিট পর দুর্ঘটনাস্থল থেকে ট্রেনটি নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যায়।
এদিকে দুর্ঘটনাস্থলে মালবোঝাই ট্রাকটি উল্টে পড়ে থাকায় প্রায় পৌনে এক ঘণ্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে লাকসাম থানা পুলিশ, ট্রাফিক পুলিশ ও স্থানীয় লোকজনেে সহায়তায় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এই বিষয়ে লাকসাম থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ আল মাসুদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রেনটির গতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় এবং প্রাণে বেঁচে যায় ট্রেনের কয়েকশ যাত্রী। এ ঘটনায় ট্রাকের চালককে আটকসহ ট্রাকটি জব্দ করা হয়েছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম