1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামের সড়কে যানজট নিরসনে বনিক সমিতির স্বেচ্ছাসেবক

  • প্রকাশকালঃ রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৯৮ জন পড়েছেন

ছবি :                                                                   নকশী বার্তা।


আবুল কালাম আজাদ : 

আগামী ৭জুন বাংলাদেশে পালিত হবে  পবিত্র ঈদ-উল-আজহা।ঈদে বাড়িমুখী মানুষগুলোর ঈদ যাত্রাকে স্বস্তিদায়ক করতে ও কোরবানির পশু ক্রয়-বিক্রয়ে লাকসাম পৌরসভা প্রশাসনের পাশাপাশি সড়কের যানজট নিরসনে স্বেচ্ছাসেবক টিম মোতায়েনসহ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে লাকসাম দৌলতগঞ্জ বাজার বনিক সমিতি।বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম দৌলতগঞ্জ বাজার বনিক সমিতির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু।
রবিবার (১জুন) সরজমিনে গিয়ে দেখা ও জানা যায় – লাকসাম হয়ে নোয়াখালী ও লাকসাম বাজারে আসা যাত্রীরা যেন স্বস্তিতে তাদের গন্তব্যে পৌঁছতে পারেন, সেজন্য লাকসামের বিভিন্ন সড়কে দৌলতগঞ্জ বাজার বনিক সমিতির স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা কাজ করছেন। এছাড়াও সড়কের উপর স্থাপিত অবৈধ স্থাপনা ও ফুটপাত উচ্ছেদ  করেছেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও লাকসাম পৌরসভার প্রশাসক কাউসার হামিদ। পাশাপাশি সড়কের উপর থাকা অবৈধ যানবাহনের স্টানগুলোকেও সরিয়ে দিয়েছেন। এছাড়াও লাকসাম বাজারের সবগুলো সড়ক যানজট মুক্ত রাখতে  সেনাবাহিনী, পুলিশ ও আনসারের পাশাপাশি বনিক সমিতির স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা কাজ করছেন।
লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামিদ সাংবাদিকদের বলেন – পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে সম্মানিত নাগরিকদের যাত্রা ও কোরবানির পশু ক্রয়-বিক্রয়ে  নিরাপদ এবং সহজ করণের নিমিত্ত লাকসাম উপজেলা প্রশাসন,পৌরসভা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী ও বনিক সমিতির স্বেচ্ছাসেবক টিম যৌথ ভাবে কাজ করছেন। রাস্তা ও ফুটপাত দখল না করে নির্বিঘ্নে পরিবহন চলাচল করতে পারে যাতে সেজন্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।  পরে উপজেলার নোয়াখালী রেল গেট এ অটোরিকশা ও মিশুক নিয়ন্ত্রণে মনিটরিং করা হয়।

এ বিষয়ে লাকসাম দৌলতগঞ্জ বনিক সমিতির সভাপতি ও কুমিল্লা জজকোর্ট আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল১এর পাবলিক প্রসিকিউটর এডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন বলেন -আমরা লাকসাম পৌরবাসীসহ সকলের সামগ্রিক নিরাপত্তা ও শৃঙ্খলিত রাখতে বদ্ধ পরিকর। ঈদ-উল-আজহা উপলক্ষে লাকসাম দৌলতগঞ্জ বাজারের যানজট নিরসনে কাজ করা বনিক সমিতির নেতৃবৃন্দ হিসাবে এটা আমাদের কর্তব্য।এছাড়াও কোরবানির পশু ক্রয় বিক্রিতে সকল চাঁদাবাজি মুক্ত পরিবেশ ও নির্বিঘ্নে ক্রতা বিক্রেতাকে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের শতভাগ পরিবেশ তৈরিতে প্রশাসনের পাশাপাশি আমাদের স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা কাজ করছেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম