1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

একজন সজ্জন রাজনীতিকের রাজকীয় বিদায়

  • প্রকাশকালঃ বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৩৫৭ জন পড়েছেন


মোজাম্মেল হক আলম :

দিগন্তহীন অসীম আকাশে অর্ধচন্দ্রকারে যাযাবর পাখির দল উড়ে যেতে দেখা যায়। পক্ষী বিশারদগণ নিবিড় পর্যবেক্ষণে দেখেছেন এসব পাখির দলে একটি পুরুষ পাখি থাকে, যেটি অন্যান্য পাখিগুলির থেকে বুদ্ধিমত্তার দিক দিয়ে জ্ঞাণী এবং শ্রেষ্ঠতম। আমাদের সমাজ ব্যবস্থায়ও দেখা যায়, একটি শালিসী বৈঠকে একজন সর্দার সভাপতিত্ব করেন। কারণ তিনি ওই দরবারের সকল দরবার বিশারদগণ দলের চেয়ে একটু বেশি জ্ঞানী এবং বিচক্ষণ। তাই দলবদ্ধ বা সমাজবদ্ধ জীবকুলের প্রত্যেক দল বা গোষ্ঠীতে একজন নেতা বা নেত্রীর প্রয়োজন হয়। মানবকুলের বিভিন্ন সময়ে অবিস্মরণীয় নেতাদের জন্ম হয়েছে। যেমন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতৃত্বেগুণের অধিকারী হলেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (স:)। আন্তর্জাতিক পরিমন্ডলে সমসাময়িক সময়ে মাও সেতুং, মার্শাল টিটো, নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, ইয়াসির আরাফত, ডঃ মাহাথির মোহাম্মদ এর মতো বিশাল নেতাদের জন্ম হয়েছে। এসব নেতাদের নেতৃত্বে নিজস্ব বৈশিষ্ট, চমক বা কারিশমা ছিল, যার দ্বারা বিশাল জনগোষ্ঠিকে তাঁরা আকৃষ্ট করেছেন তাঁদের প্রতি। পাশাপশি ওইসব খ্যাতিমান নেতাদের নেতৃত্বে পার্লামেন্টেও তারা কিছু নেতা সৃষ্টি করেছেন, যারা তাদের মতো অঞ্চল ভিত্তিক নেতাদের সাধারণ মানুষের কাছে চিরস্বরণীয় রেখেছেন।

একটি দেশে শাসনে বা রাজনীতিতে জনগণকে দিক নির্দেশনা দেওয়ার জন্য যেমন সুযোগ্য বিশাল নেতৃত্বের প্রয়োজন হয়, ঠিক একইরুপে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে এমনকি শিল্পকারখানার বা ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন কাজে আশানুরুপ সাফল্য অর্জনের জন্য সফল নেতৃত্ব দানের জন্য যোগ্য ব্যবস্থাপক বা নেতা প্রয়োজন হয়। যদিও নেতৃত্বেগুনের অধিকারী হওয়ার বিষয়েও বির্তক আছে। এক মনিষী বলেন “নেতৃত্ব গুণ কিছু লোকের জন্মগতভাবেই থাকে” অর্থাৎ “ সৃষ্টিকর্তা জন্মের সময়ই তাকে নেতা হিসাবেই সৃষ্টি করেছেন।” আবার অনেকে বলেন, নেতৃত্ব গুণ পরিবেশ ও অভিজ্ঞতার আলোকে ব্যক্তি ধীরে ধীরে অর্জন করে। জীবনে সফলতা আনতে হলে নিজস্ব কর্মের কারিগরী বা ব্যবসায়িক জ্ঞানের পাশাপাশি তাঁর নেতৃত্ব গুণ অবশ্যই থাকতে হবে, যার দ্বারা ব্যবস্থাপক, জনবল, সম্পদ, যন্ত্রপাতি ইত্যাদিকে সংঘটিত করে সুশৃঙ্খলভাবে ব্যবহার করতে পারবে এবং নিজস্ব লক্ষ্য অর্জনে সমর্থ হবেন এবং মানুষের কাছে চিরস্বরণীয় হয়ে থাকবেন।

তেমনি একজন নেতা পেয়েছেন কুমিল্লা জেলার লাকসাম-মনোহরগঞ্জ আসনের সাধারণ মানুষ। তিনি ছিলেন এতদাঞ্চলের মানুষের জন্য আলোকবর্তিকা। নিরহংকার, ভিন্নমতের মানুষের প্রতি শ্রদ্ধাশীল, বিনয়ী, পরিচ্ছন্ন, সাবেক রাষ্ট্রপতি, সাবেক সেনা প্রধান, বীরমুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের একনিষ্ঠ সহচর, বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক জনপ্রিয় সংসদ সদস্য কর্ণেল (অব.) এম. আনোয়ারুল আজিম। কর্ণেল আজীমের রাজনৈতিক প্রজ্ঞা, নেতৃত্ব গুণ ও মানবিক মূল্যবোধ সর্বমহলে সকলের কাছে সবসময় সম্মানের আসনে অধিষ্ঠিত ছিলো। তিনি ছিলেন শহীদ জিয়ার আদর্শে বেড়ে উঠা মাটি ও মানুষের নেতা। এই বরেণ্য রাজনীতিবীদের জীবনে সুনাম ছিলো আকাশচুম্বী। রাজনীতিতে আসার পূর্বে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীতে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন এবং কর্ণেল হিসেবে অবসর গ্রহণ করেন। রাষ্ট্রের উন্নয়নে পরে তিনি আলানা গ্রুপের চেয়ারম্যান হিসেবে গার্মেন্ট শিল্পে শিল্পদ্যোক্তা হিসেবে নিজেকে নিয়োজিত করেন।
কর্ণেল আজিম সত্যিকারের একজন সজ্জন ব্যক্তি ছিলেন। আপাদমস্তক ভদ্রলোক ও সুশিক্ষায় শিক্ষিত। একজন প্রচন্ড শিক্ষা অনুরাগী। তিনি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। চিতোষী ডিগ্রি কলেজ, শাহ শরীফ ডিগ্রি কলেজ, চিতোষী মনিরা আজীম একাডেমি, সাজেদুল হক উচ্চ বিদ্যালয়সহ নাম না-জানা অগণিত শিক্ষা প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করে গেছেন। আনোয়ারুল আজিম ১৯৪৭ সালে জলাঞ্চলখ্যাত মনোহরগঞ্জ উপজেলার শরিফপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ২০০১ সালে সাবেক কুমিল্লা-১০ বর্তমানে কুমিল্লা-৯ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
বিএনপি থেকে প্রথমবার মনোনয়ন পেয়ে নির্বাচিত হয়ে কর্ণেল আজীম এতদাঞ্চলের মানুষের হৃদয় জয় করে নেন এবং পরবর্তী রাজনৈতিক নেতা-কর্মীদের জন্য স্বচ্ছতা, উদারতা, ভদ্রতা, ন¤্রতা, পরিপক্কতা, অপরের প্রতি শ্রদ্ধাশীল, ক্ষমতায় নির্লোভ, ন্যায়পরায়ন ও সত্যবান হওয়ার উদাহরণ হয়ে দাঁড়ান। এ পথটা তিনি সহজে অতিক্রম করতে পারেননি। পদে পদে বাধাগ্রস্থও হতে হয়েছে। রাজনৈতিকভাবে সজ্জন থাকলেও বিগত সরকারের আমলে নির্যাতন এবং নিপীড়নের স্বীকার হয়েছেন বারংবার। নির্যাতন-নিপীড়ন করেও তাকে দল এবং আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি। ৫আগষ্ট- ২০২৪ এর ছাত্র-জনতার বিপ্লবের পর রাজনীতির মাঠে পুরোদমে সক্রিয় হলেও তিনি ভিন্নমতের উপর কোন জুলম কিংবা অসধাচরণ করেছেন তাও পরিলক্ষিত হয়নি। মৃত্যুর পূর্ব মূহত্ব পর্যন্ত তিনি তার নেতাকর্মীদের সৎ থেকে রাজনীতি করার যে নির্দেশা দিয়েছেন তাও অতি মানবীয় ছিলো। এই গুণী রাজনীতিবিদের মৃত্যুর পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক, সাংস্কৃতিক ও সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় যে আবেগগণ পোষ্ট করেছেন তাতেই বুঝা যায় তিনি কেমন ছিলেন। তার মৃত্যুর সংবাদে সর্বদলীয় এবং সাধারণ মানুষ নিস্তব্দ হয়ে যায়। ভেঙ্গে পড়ে কান্নায়। যা বিগত কোন রাজনীতিবিদের মৃত্যুতে এমটা দেখা যায়নি।
কর্ণেল আজীম ছিলেন মাটির মানুষ। কখনো তার রাজনৈতিক বক্তব্যে অশালিন শব্দ চয়ন ছিলোনা। কাউকে কখনো কটাক্ষ করে ব্যবহার করেনি। ক্ষমতা থাকাকালিন দলমত নির্বিশেষে সবার উপকার করেছেন। রাষ্ট্রীয় স্বক্ষমতা অনুসারে সবার মাঝে সমবণ্টন করার নির্দেশ ছিলো তার। একজন মানুষের শতভাগ সফলতা আশা করা ও যায়না। তবুও মনে প্রানে কর্ণেল আজীম শুধু লাকসাম-মনোহরগঞ্জকে নিয়ে ব্যস্ত থাকতেন। আজীম সাহেবের সরলতা, স্পষ্টতা মানুষকে সব সময় মুগ্ধ করেছে। তার প্রানবন্ত হাসি মানুষ আর দেখতে পারবেনা। সাধারণ মানুষ সুন্দর ভাষায় শব্দ চয়ন শুনতে পাবেনা। হৃদয় উজাড় করা ভালোবাসাও পাবেনা। অবশেষে ৭৮বছর বয়সে সকল কর্মজজ্ঞ শেষে করে বৃহত্তর কুমিল্লাবাসী তথা লাকসাম-মনোহরগঞ্জের মানুষের হৃদয়ভাঙ্গা ভালোবাসায় দুনিয়ার সফর শেষে করলেন। মহান সৃষ্টিকর্তার কাছে এতদাঞ্চলের দল-মত নির্বিশেষে মানুষের প্রার্থনা মানবহিতৈষী, সজ্জন ব্যাক্তি কর্ণেল আজীমকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।
লেখক : দৈনিক রুপালী বাংলাদেশ লাকসাম প্রতিনিধি ও নির্বাহী সম্পাদক সাপ্তাহিক নকশী বার্তা।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম