1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

মনোহরগঞ্জ জলাবদ্ধতা দূরীকরণে অভিযান

  • প্রকাশকালঃ শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ২১১ জন পড়েছেন

মনোহরগঞ্জ প্রতিনিধিঃ
জলাবদ্ধতা দূরীকরণে মনোহরগঞ্জ উপজেলায় ১১টি ইউনিয়নে নদী-নালা, খাল-বিলে পানি চলাচলের প্রতিবন্ধকতা অপসারণের অভিযান পরিচালিত হয়েছে। কর্মসূচিটির উদ্বোধন করেন মনোহরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি। উদ্বোধনের পরেই ১১টি ইউনিয়নের প্রশাসকগণের নেতৃত্বে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জলাবদ্ধতা দূরীকরণে একযোগে খাল পরিষ্কার-পরিছন্নতা অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট ইউনিয়ন প্রশাসকগণ, প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী, গ্রাম পুলিশ ও শ্রমিকের সমন্বয়ে টীম নিজ নিজ ইউনিয়নে খাল পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন। ১১টি ইউনিয়নে অভিযান পরিচালনা করে মোট ৫৫টি ভেষাল জাল ও বাঁধ অপসারণ, ৬৭টি বাঁশের বাঁধ অপসারণ এবং খালের কচুরিপানা পরিষ্কার করা হয়। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক অভিযানের সময় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় লক্ষণপুর ইউনিয়ন ও বাইশগাঁও ইউনিয়নে বাঁশ ও জাল দিয়ে খালে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় দুইটি পৃথক মামলায় মোট সাত হাজার টাকা অর্থদণ্ড করা হয়। দিনব্যাপী এই কার্যক্রমে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মৎস কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সর্বাত্নক সহযোগিতা করেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম