নিজস্ব প্রতিনিধি :
“ডক্টরস এ্যান্ড মেডিকেল ষ্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব লাকসাম” এর আয়োজনে ঈদ গেট টুগেদার, প্রথম বার্ষিক সাধারণ সভা ( এজিএম) মিটিং রবিবার ৮ জুন সকালে শহরের গ্রীন ক্যাসেল হোটেলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আল ফাহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমায়ের ইসলাম পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন কমিটির সদস্য এবং উপদেষ্টাগণ নিজেদের মধ্যে পরিচয় আদান প্রদানের পাশাপাশি তাদের অভিব্যক্তি ও বিভিন্ন পরিকল্পনার কথা জানান।
এই সভায় অ্যাসোসিয়েশনের বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, সিনিয়র উপদেষ্টা চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেলের মেডিসিনের বিভাগীয় প্রধান অধ্যাপক কামরুল ইসলাম, কুমিল্লা মেডিকেলের ইউরোলজির কনসালটেন্ট ডা. শরিফ মজুমদার। এছাড়া পাশাপাশি পেশার জরুরি চিকিৎসা পদ্ধতি ডেমোনেস্ট্রেশন করেন চট্রগ্রাম মেডিকেলের ভাইরোলজির লেকচারার ডা. আশিকুর রহমান।

অ্যাসোসিয়েশনের বর্তমান, ভবিষ্যৎ, কার্যসম্পাদন ইত্যাদি নিয়ে আলোচনা করেন উপদেষ্টা ডা. সাঈদ বিন আনোয়ার ও ঢাকা পিজি হাসপাতালের (বিএমইউ) এর ডায়াবেটিস থাইরয়েড ও হরমোন বিভাগের চিকিৎসক ডা. ওমর আল মাসুদ রাসেল।
এসময় আরো বক্তব্য রাখেন, নোয়াখালী হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ মাইন উদ্দিন মারুফ, মমতাময়ী হাসপাতালের সনোলজিস্ট ডা. আশিকুজ্জামান সৃজন ও মেডিকেল অফিসার মহিন উদ্দিন। সভায় বক্তারা উপস্থিত ছাত্র-ছাত্রীদের সংগঠনের ব্যাপারে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। ছাত্রছাত্রীরাও তাদের অনুভূতি এবং অ্যাসোসিয়েশনকে কিভাবে দেখতে চায় তাদের আশা ব্যাক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ডা. এনামুল হক শান্ত, প্রচার সম্পাদক রাহানুল কবীর রিজন, কার্যকরি সদস্যদ জাহিদ হাসান পাটোয়ারী, ইশতিয়াক আহমেদ রাহাত, রায়হানুল ইসলাম ও নাবিল ওয়ালিদ প্রমুখ।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষন ছিল র্যাফেল ড্র মেডিকেল কুইজ ও পুরষ্কার বিতরণ, পরিচিতি পর্ব, উন্মুক্ত মতামত, আপ্যায়ন।
উল্লেখ্য, পেশায় সেবা, চেতনায় মানবতা এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে ১৩ অক্টোবর ২০২৪ সালে প্রতিষ্ঠিত হয় ডক্টরস অ্যান্ড মেডিকেল ষ্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব লাকসাম।
লাকসামের সকল ডাক্তার ও মেডিকেল ষ্টুডেন্টদের এক সুতোয় গাঁথা এবং মানুষের সেবা করার লক্ষ্যে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি। বর্তমানে এই সংগঠনের সদস্য সংখ্যা প্রায় শতাধিক।

Leave a Reply