1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

আসন্ন নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে : মনিরুল হক চৌধুরী

  • প্রকাশকালঃ শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৮৪ জন পড়েছেন

ছবি- নকশী বার্তা 

নকশী বার্তা ডেস্ক : 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও হুইপ, বীর মুক্তিযোদ্ধা জননেতা মনিরুল হক চৌধুরী বলেছেন, কুমিল্লা দক্ষিণের জনগণের বঞ্চনার প্রতিকারের জন্য আসন্ন নির্বাচনে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কুমিল্লার জলাবদ্ধতা ও যানজট নিরসনের লক্ষ্যে কুমিল্লা বাঁচাও মঞ্চের উদ্যোগে নানা কর্মসূচী পালন করা হয়েছে। কুমিল্লা ওয়াসা গঠন করা হলেও এমডি কার লোক হবে বাহারের নাকি তাজুল ইসলামের এনিয়ে দ্বন্ধে সেটি হয়নি। টমছমব্রীজ এলাকায় আন্ডারপাস করার জন্য ২৩ কোটি টাকা দিয়েছিলাম এই ২৩ কোটি টাকা কোথায় তা জিজ্ঞাসা করলে অনেকের গায়ে জোরে উঠে যায়। পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভার দিয়েছিলাম লোটাস কামালের লোকেরা লুটপাট করে খেয়ে ফেলেছে। মহাসড়কের মধ্যে ব্যারিকেড দিয়ে দিয়েছে যার ফলে ইউটার্ন ঘুরতে গিয়ে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় কত মায়ের বুক খালি হচ্ছে তার কোন ইয়ত্তা নেই। কুমিল্লা দক্ষিণের জনগণের বঞ্চনার প্রতিকারে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আশ্রাফপুর নোয়াগাঁও চৌমুহনীতে ২০ জুন মহানগর দক্ষিণ থানা (১৯-২৭) ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ও কুমিল্লা বাঁচাও মঞ্চ ও ঐক্য সংহতি পরিষদের সহযোগিতায় আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
মহানগর দক্ষিণ থানা বিএনপির আহবায়ক মো. হানিফ এর সভাপতিত্বে ও সদস্য সচিব সোহেল মজুমদারের সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আখতার হোসাইন, যুগ্ম আহবায়ক ইসমাইল মজুমদার, সিটি কর্পোরেশনের সাবেক ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শাহআলম মজুমদার, সিটি কর্পোরেশনের সাবেক ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি খলিলুর রহমান মজুমদার, সাবেক ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান, মহানগর কুমিল্লা বাঁচাও মঞ্চের যুগ্ম আহবায়ক ওমর ফারুখ চৌধুরী সুমন ও সদস্য সচিব নাসির উদ্দিন, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুস, বিএনপি নেত্রী পলি আক্তার, কুমিল্লা সদর দক্ষিণ পৌর যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান আজাদ প্রমুখ।
এসময় মঞ্চে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ মো. ছিদ্দিকুর রহমান, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির প্রবীণ নেতা ফরিদ উদ্দিন মজুমদার, যুগ্ম-আহবায়ক আমান উদ্দিন আহমেদ, সদস্য সচিব ওমর ফারুক চৌধুরী, সিটি কর্পোরেশনের সাবেক ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হারুনুর রশিদ, কুমিল্লা সদর দক্ষিণ পৌর উন্নয়ন কমিটির সাবেক সদস্য বিশিষ্ট পরিবহণ ব্যবসায়ী মো. মামুনুর রশিদ, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক আবুল কালাম খোকা, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবিরসহ কুমিল্লা সদর দক্ষিণ, মহানগর দক্ষিণ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম