1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসাম ৫শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • প্রকাশকালঃ বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২০১ জন পড়েছেন

ছবি : নকশী বার্তা ।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : 

কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ ও বিজরা বাজারে দিনব্যাপী অবৈধভাবে গড়ে উঠা প্রায় ৫শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২০ আগস্ট) লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় বিজরা বাজারে প্রায় ২‘শ টি এবং মুদাফরগঞ্জ বাজারে প্রায় ৩‘শ টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউছার হামিদ, লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা, সড়ক ‍ও জনপথ প্রকৌশলী মো. আদনান ইবনে হাসানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
অভিযানকালে ইউএনও কাউছার হামিদ সাংবাদিকদের বলেন, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। সরকারি যায়গায় ইচ্ছেমতো দখল করা যাবেনা। এসব অবৈধ দোকানপাটের কারণে এ বাজারে প্রতিদিন যানজট লেগেই থাকে। যে যার মতো করে রাস্তাঘাট এবং জনসাধারণের চলাচলের পথ অবরুদ্ধ করে রেখেছে। ভবিষ্যতে কেউ পুনর্দখল করতে চাইলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা জানান, বিপুল পরিমাণ পুলিশ ও সেনা সদস্যের উপস্থিতিতে নির্বিঘ্নে অভিযান পরিচালনা করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তবে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করে বলেন, রাজনৈতিক সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই এসব দোকান আবার পুনর্দখল হতে পারে। অন্যদিকে উচ্ছেদকৃত ব্যবসায়ীরা দাবি করেন, হঠাৎ উচ্ছেদে তারা বেকার হয়ে পড়েছেন, তাই তাদের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম