1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘন্টায় ১২ নরমাল ডেলিভারী

  • প্রকাশকালঃ শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৩৪৪ জন পড়েছেন

ছবি : নকশী বার্তা। 

আবদুর রউফ, চৌদ্দগ্রাম : 
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘন্টায় ১২টি নরমাল ডেলিভারি হয়েছে। এবং চলতি মাসের গত ২২ দিনে হয়েছে ৭৬ নরমাল ডেলিভারি।
বেসরকারি হসপিটাল গুলোর গর্ভবতী সিজার ব্যবসার বিপরীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নরমাল ডেলিভারির এই খবরে আশা জাগিয়েছে সর্বমহলে।

জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা: রশিদ আহমেদ চৌধুরী যোগদানের পর থেকে হসপিটালে চিকিৎসা সেবায় অনেক পরিবর্তন আনেন। এরই ধারাবাহিকতায় প্রসূতিসেবায় পরিবর্তন আসে। এবং গত ২৪ ঘন্টায় ১২ টি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়। চলতি মাসে গত ২২ দিনে ৭৬ নরমাল ডেলিভারি ছাড়াও করা হয় ৬টি সিজার ডেলিভারি।

স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতি বিভাগের সিনিয়র স্টাফ নার্স হাসিনা বলেন,’আমরা ২৪ ঘন্টা সেবা দিয়ে যাচ্ছি। আমাদের এখানে অপেক্ষমাণ প্রসূতি বেশি হলে কুমিল্লা মেডিকেলে নেয়ার পরামর্শ দিই।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রশিদ আহমেদ চৌধুরী বলেন,’২৪ ঘন্টা বিনামূল্যে নরমাল ডেলিভারি করা হচ্ছে। প্রতি মাসে ১০০ এর অধিক নরমাল ডেলিভারি করার পাশাপাশি যাবতীয় ঔষধ বিনামূল্যে দেয়া হয়।’

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম