1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

পারিবারিক কবরেস্থানে চিরনিদ্রায় শায়িত শিল্পপতি মাহবুবুল আলম

  • প্রকাশকালঃ শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২৯৮ জন পড়েছেন

ছবি- নকশী বার্তা। 

নিজস্ব প্রতিনিধি : 
জানাযা শেষে পারিবারিক কবরেস্থানে চিরনিদ্রায় শায়িত ফেমাস রাবার ইন্ডাট্রিজের কর্ণধার মোঃ মাহবুবুল আলম। তিনি শুক্রবার ২৯আগষ্ট দাপার পৌনে বারোটায় ঢাকায় একটি বেসরকারি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহে…. রাজিউন। রাবার জগতের পরিচিত নাম মাহবুবুল আলম দীর্ঘদিন শারিরিক বিভিন্ন সমস্যায় ভোগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৬৯ বছর। তিনি স্ত্রী, তিন কন্যা, দুই ভাইসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মাহবুবুল আলম লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের বিশিষ্ট দানবীর, শিক্ষানুরাগী মরহুম হাজী আলতাফ আলীর সেজো ছেলে। বাবার মতো তিনিও ছিলেন দানশীল, পরোপকারী, ও শিক্ষানুরাগী।  তার মৃত্যুতে নিজ এলাকায় শোকের ছায়া নেমে আছে।
এক সময়ে বিটিভিতে ‘রুপসা হাওয়াই চপ্পল’ নামে যে বিজ্ঞাপন প্রচারিত হতো সেই রূপসা রাবার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ফেমাস রাবার ইন্ডাস্ট্রিজের মালিক তিনি। রাজনীতিও করতেন। তবে তিনি  ছিলেন মানবতাবাদী, সামাজিক এবং দানশীল ব্যক্তি।
মাহবুবুল আলমের ভাগ্নে আমেনা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা আলহাজ্ব সেলিম মাহমুদ জানিয়েছেন, শুক্রবার রাত ন’টায় নিজ গ্রাম শোকতলায় তাদের প্রতিষ্ঠিত মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আলহাজ্ব সেলিম মাহমুদ তার মামা মাহবুবুল আলমের জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন।
এদিকে রূপসা কোম্পানি মাহবুবুল আলমের মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিরা শোক প্রকাশ করে বলেন, মাহবুবুল আলম সত্যিকার অর্থে বাংলাদেশে একজন জাতীয় শিল্পপতি ছিলেন। তিনি সফল শিল্প উদ্যোক্তা, মানবতাবাদী ও দানবীর হিসেবে সমাজে সমাদৃত ছিলেন। তার বাবা মরহুম হাজী আলতাফ আলীর মতো গুণী ও মানবতাবাদী ছিলেন। তার মতো গুণী ব্যক্তির শুন্যতা পূরণ হওয়ার নয়। মহান রব তার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য্য রাখার তৌফিক দান করুক।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম