1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে বাস ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: আহত ১০

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮২ জন পড়েছেন

ছবি- সংগৃহীত। 

নিজস্ব প্রতিবেদক: 

কুমিল্লার লাকসামে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে লাকসাম–নাঙ্গলকোট আঞ্চলিক সড়কের দামবাহার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে লাকসাম এবং কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি কুমিল্লা সুপার যাত্রীবাহী বাস নাঙ্গলকোট যাচ্ছিল। বাসটি দামবাহার নামক স্থানে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১০ জন আহত আহত হন। পরে স্থানীয় জনগণ এসে আহতদেরকে উদ্ধার করে লাকসাম এবং কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে।

আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। এ ঘটনায় এলাকায় মানুষের মাঝে আতংক বিরাজ করছে।

স্থানীয়রা জানান, লাকসাম–নাঙ্গলকোট সড়কটি তুলনামূলক ব্যস্ততম ও সরু হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে থাকে। সড়কটির উন্নয়ন ও ট্রাফিক ব্যবস্থাপনার দাবি জানান তারা।

এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা বলেন, সড়ক দুর্ঘটনা গুরুতর আহত ৫ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু একজনের হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় সড়কে পাওয়া গেছে। আমরা সেগুলো উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম