1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে নবাব ফয়জুন্নেছার সম্পত্তি রক্ষায় সংবাদ সম্মেলন

  • প্রকাশকালঃ রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৩২০ জন পড়েছেন
ছবি : নবাব ফয়জুন্নেছার সম্পত্তি রক্ষায় সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক সমাজের প্রতিনিধি আবুল কালাম বিপু। 
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : 
কুমিল্লার লাকসামে এশিয়ার প্রথম মহিয়সী নারী জমিদার ও সমাজসেবিকা নবাব ফয়জুন্নেছার সম্পত্তি ঘিরে দালাল চক্রের তৎপরতা প্রতিরোধ এবং তার সম্পত্তি রক্ষায় সাংবাদিক সম্মেলন করেছে স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধি আবুল কালাম বিপু। (১০ অক্টোবর) রবিবার সকালে স্থানীয় একটি রেস্তোরায় এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সাংবাদিক সম্মেলনে নারী নবাব ফয়জুন্নেছার সম্পত্তির চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন তিনি।
লিখিত বক্তব্যে আবুল কালাম বিপু জানান, উপমহাদেশের প্রথম নারী নবাবের নাম ব্যবহার করে স্থানীয় একটি দালালচক্র সরকারি ও বেসরকারি দপ্তরে ভুয়া কাগজপত্র দাখিল করে সম্পত্তি দখলের অপচেষ্টা চালাচ্ছে। এমনকি ভূমি অফিসের কিছু অসাধু কর্মচারীও এই চক্রের সহায়তায় জড়িত বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, ১৮৩৪ সালে লাকসামের পশ্চিমগাঁওয়ে জন্ম নেওয়া নবাব ফয়জুন্নেছা চৌধুরানী ছিলেন দক্ষিণ এশিয়ার প্রথম নারী নবাব, যিনি শিক্ষা, সাহিত্য ও সমাজ সংস্কারে অগ্রণী ভূমিকা রাখেন। তার রেখে যাওয়া জমিদারী সম্পত্তির মালিকানা ঘিরে নানা অনিয়ম, ভুয়া দলিল ও লুটপাটের অভিযোগে স্থানীয় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বৈধ মালিকানার দলিল ও ঐতিহাসিক নথি উপেক্ষা করে সম্পত্তি সরকারি গেজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা পুনঃবিবেচনার দাবি জানানো হচ্ছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্বচ্ছ তদন্ত ও প্রকৃত মালিকদের অধিকার পুনর্বহালেরও আহ্বান জানান।
স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে উত্তরে তিনি জানান, বৃটিশ সরকার সকল সম্পত্তি তাদের দখলে নেয়ার পর ইসি নং-৫৪৮, ইসি নং-৫৪৭ ও ইসি নং-৫৪৬ রেফারেন্সের উপর ভিত্তি করে বৃটিশ সরকার ১৯৩৪ সালে বঙ্গীয় ওয়াকফ্ আইনের ৪৪ ধারায় ওয়াকফ তালিকা করে দেন তৎকালীন বৃটিশ কমিশনার সাহেব বাহাদুর ভরাভ রেজু মোহাম্মদ। ওয়াকফ শ্রেণি ছাবি লিল্লায় ফয়জুন্নেছা চৌধুরানী ও বদরুন্নেচ্ছা চৌধুরানীর নাম রয়েছে। বদরুন্নেছা চৌধুরানী হতে ওয়াকফ উল আওলাদ সূত্রে সৈয়দ শাহ আজহারুল হক একাধিক দাগে অনেক সম্পত্তির মালিক।
অপরদিকে ২০২০ সালে ওয়াকফ পরিদর্শকের কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই শেষে ওইসব দাগের সম্পত্তিগুলো ওয়াকফ্ প্রমানিত না হওয়ায় স্মারক নং-৩২/তাং-৩/১০/২০২০ইং ওয়াকফ হতে নোটিশ প্রত্যাহার সহ সকল কার্যক্রম বৈধ কাগজপত্র মালিককরা ওই সম্পত্তি ভোগ দখল করিবে বলে জানায়। ১৯৬২ এর ৫০ ধারা মতে ওই দাগের সম্পত্তিগুলো মূলত বৈধ মালিকানা কার? প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনের প্রতি আহবান জানান তিনি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম