1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে নিখোঁজের ৩ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

  • প্রকাশকালঃ বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৯৭ জন পড়েছেন
ছবি : নিহত সাব্বির।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : 

কুমিল্লার লাকসামে নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত আইসক্রিম ফ্যাক্টরী থেকে সাব্বির (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পৌরসভার ৭নং ওয়ার্ড গাজীমুড়া উত্তর পাড়ায়। সে ওই গ্রামের সৈয়দ আহমেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকাল ৩টায় গাজীমুড়া বড় মসজিদের পাশের একটি পরিত্যক্ত আইসক্রিম কারখানার ভিতর থেকে তীব্র দুর্গন্ধ আসতে থাকে। আশপাশের লোকজন গন্ধের উৎস খুঁজতে গিয়ে কারখানার ভিতরে প্রবেশ করলে সেখানে সাব্বিরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
নিহত সাব্বিরের বাড়ি লাকসাম পৌরসভার ৭নং ওয়ার্ডের গাজীমুড়া উত্তর পাড়ায়। স্থানীয়দের প্রাথমিক ধারণা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বিরের মৃত্যু হতে পারে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন লাকসাম থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা। তিনি জানান, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ বিদ্যুৎস্পৃষ্ট বলে ধারণা করা হচ্ছে, তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”
স্থানীয় এলাকায় এ ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম