1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

দলের ভেতর অনুপ্রবেশকারীরা ঘৃণিত কর্মকান্ড চালাচ্ছে

  • প্রকাশকালঃ শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ২৬৩ জন পড়েছেন

ছবি : নকশী বার্তা।

নিজস্ব প্রতিনিধি :

দলে অনুপ্রবেশকারী যারা দলকে ভালোবাসে না, নিজের স্বার্থে দলের রাজনীতি করে তারাই দলের ভিতরে অঘটন ঘটিয়ে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুদলের কেন্দ্রীয় কমিটির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও বিজিএমই এর পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, যারা এ ধরনের ঘটনায় জড়িত অনতিবিলম্বে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার পাশাপাশি দলীয়ভাবে তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে দলের নেতৃবৃন্দের কাছে আহ্বান জানান। এভাবেই যদি চলতে থাকে তাহলে কুমিল্লার লাকসাম মনোহরগঞ্জে আগামী নির্বাচনে খারাপ কিছু বয়ে আনবে।
এছাড়াও তিনি বলেন, লাকসাম-মহারগঞ্জে যে খেলা চলছে এই খেলা অত্যন্ত দুঃখজনক। দলের ভেতর অনুপ্রবেশকারীরা ঘৃণিত কর্মকান্ড চালাচ্ছে।
গত ১৭ বছর আওয়ামী লীগের যে দুশাসন এই দুঃশাসনে অনেকে আওয়ামী লীগের শাসন দেখে নাই, নতুন প্রজন্ম বুঝতে পেরেছে আওয়ামী লীগ কি জিনিস।
এসময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির নেতা খোরশেদ আলম খুসরু, এ কে এম আতিকুর রহমান লিটন, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন শিপন, মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ আলাউদ্দিন, মনোহরগঞ্জে উপজেলা বিএনপি নেতা অহিদুর রহমান, মোঃ কালা মিয়া, মনোহরগঞ্জ উপজেলা শহীদ জিয়া পরিষদের আহবায়ক মোঃ হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ ইয়াসিন, লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সাকিব, নওয়াব ফয়েজুন্নেছা কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন সোহেল, সাধারণ সম্পাদক ইলিয়াস মজুমদারসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম