1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চৌদ্দগ্রামে সড়ক দু/র্ঘ/ট/না/য় প্রাণ গেল ২ জনের

  • প্রকাশকালঃ শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৭১ জন পড়েছেন

ছবি: নকশী বার্তা। 

আবদুর রউফ, চৌদ্দগ্রাম: 
কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় শাহিন মিয়া (২০) ও মমতাজ বেগম (৭৫) নামের দুইজন নিহত হয়েছেন। নিহত শাহিন রংপুর জেলার গংগাছড়া থানার তালপট্টি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আর নিহত হাজেরা বেগম চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের ডলবা গ্রামের ধন মিয়ার স্ত্রী। শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাটিতলা রাস্তার মাথা ও বাতিসা ইউনিয়নের ডলবা এলাকায় পৃথক ঘটনা ঘটে। বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক তোফায়েল আহমেদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহীন মিয়া অটোরিকশা যোগে শুক্রবার সকাল সাড়ে সাতটায় চৌদ্দগ্রাম বাজারের ইব্রাহিমের মুদি দোকানের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চাটিতলার রাস্তার মাথায় পিছন থেকে অজ্ঞাতনামা ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে শাহীন সড়কে ছিটকে পড়লে একই গাড়ি তাকে পিষে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
অপরদিকে সকাল সাড়ে নয়টায় আটগ্রাম-শরীফপুর আঞ্চলিক সড়কের ডলবা এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় মমতাজ বেগম নামের এক বৃদ্ধা নারী আহত হয়। স্থানীয় লোকজন আহত নারীকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মোবারক হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত এক যুবক ও এক বৃদ্ধাকে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে আসে। আমরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদেরকে মৃত ঘোষণা করে লাশ পুলিশের কাছে হস্তান্তর করেছি।
মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক তোফায়েল আহমেদ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে’।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম