1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

কুমিল্লা-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালামের মনোনয়নপত্র দাখিল

  • প্রকাশকালঃ সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ জন পড়েছেন

ছবি: নকশী বার্তা। 

নিজস্ব প্রতিনিধি : 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নার্গিস সুলতানার কার্যালয়ে নিজে উপস্থিত থেকে এই মনোনয়নপত্র দাখিল করেন আবুল কালাম। ​
প্রায় ১৬ বছর পর আবুল কালাম মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয় তার সমর্থকদের মধ্যে। এ সময় মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলন,লাকসাম উপজেলা বিএনপির সহ সভাপতি ডা.নুরুল উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল,পৌর বিএনপির সভাপতি মজির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে মোট ভোটার ৪ লাখ ৭৫ হাজার ১৩১ জন। তার মধ্যে লাকসাম উপজেলা ও পৌরসভার ভোটার সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ২৫ জন। এতে পুরুষ ভোটার ১ লাখ ২৫ হাজার ৫১০ জন ও নারী ভোটার ১ লাখ ১৯ হাজার ৫১৪জন এবং তৃতীয় লিঙ্গ ভোটার ১ জন। মনোহরগঞ্জ উপজেলার ভোটার সংখ্যা ২ লাখ ৩০ হাজার ১০৬ জন। এতে পুরুষ ভোটার ১ লাখ ১৯ হাজার ৯৮৩ জন এবং নারী ভোটার ১ লাখ ১০ হাজার ১২৩ জন। সংশোধিত তফসিলের নির্বাচন সময় সূচি অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম