1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চৌদ্দগ্রামে স্লীপার বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৫

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ২০২ জন পড়েছেন

আবদুর রউফ, চৌদ্দগ্রাম:
কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে স্লিপার বাসের ধাক্কায় নাহিদ নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাহিদ (৪৬) শ্যামলী পরিবহনের স্লিপার বাসটির সুপারভাইজার ছিলেন। তিনি লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার শ্রীরামপুর গ্রামের খতিবুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে নোয়াবাজার এলাকায় ঢাকাগামী শ্যামলী স্লিপার বাসটি চলন্ত অবস্থায় সামনে থাকা গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে বাসের সুপারভাইজার নাহিদসহ পাঁচজন আহত হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাহিদ।

মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) চন্দন কান্তি দাস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে মহাসড়ক থেকে স্লিপার বাস ও ট্রাক উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম