1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে ধানের শীষ প্রার্থীক সমর্থন জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ১৬৮ জন পড়েছেন
ছবি : ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দোলা আজীম। 

মোজাম্মেল হক আলম, লাকসাম : 

নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপির সাবেক সাংসদ মরহুম অবঃ কর্নেল আনোয়ারুল আজীম কন্যা সামিরা আজীম দোলা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ এবং জেলা নেতৃবৃন্দদের উদ্যোগে এ আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দোলা আজীম নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন। বৃহস্পাতবার (২৯জানুয়ারী) তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এ ঘোষণা দেন তিনি।
তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী ধানের শীর্ষ প্রতীকের পক্ষে কাজ করবেন। বিএনপির কুমিল্লা দক্ষিণ সংসদীয় আসনের সমন্বয়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন, কুমিল্লা মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দীন কায়সারের উদ্যোগে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী থেকে সরে এসে কুমিল্লা-৯ আসনের ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার এ সমঝোতা হয়।
তিনি আরো জানান, এখন থেকে দলের পক্ষে কাজ করে যাব। দল এবং প্রতীকের কারণে এ আপস। পাশাপাশি তারেক রহমানের মনোনীত ধানের শীষের প্রার্থী মোঃ আবুল কালামের সাথে মিলে সামিরা আজিম দোলা ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।
বিএনপির প্রার্থী আবুল কালাম বলেন, দলের সুসংগঠিত ও সমন্বিত প্রচেষ্টায় ধানের শীষকে বিজয়ী করার জন্য এখন থেকে একসাথে কাজ করবো। তারেক রহমানের নির্দেশনা মেনে আমরা ঐক্য অটুট রেখে ধানের শীষকে বিজয়ী করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমদের মধ্যে কোন বিভেদ নেই। আমরা সবাই ধানের শীষের লোক।
জানা যায়, কুমিল¬া-৯ আসনে কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামকে দলীয়ভাবে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। দীর্ঘদিন ধরে তিনি দলের সাংগঠনিক দায়িত্বে সক্রিয় ছিলেন। অন্যদিকে, এই আসনের বিএনপির সাবেক সাংসদ কর্ণেল (অব.) এম আনোয়ারুল আজিমের মৃত্যুর পর মাঠে নামেন তার কন্যা সামিরা আজিম দোলা। তিনিও বিএনপির ধানের শীষ প্রতীক পাওয়ার জন্য লড়াই করেন। দোলার পাশে তার অনুসারীরা দাঁড়ালে পুরনো বিভেদ নতুন রূপ নেয় এবং স্থানীয় বিএনপির রাজনীতিতে দ্বিধাবিভক্তি সৃষ্টি হয়। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জেলা নেতৃবৃন্দদের কল্যাণে কালাম-দোলা দ্বন্ধের অবসানের খবরে কুমিল¬া-৯ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আনন্দ প্রকাশ করেছেন। নেতাদের ঐক্যে প্রাণ ফিরে পেয়েছে তৃণমূলের কর্মীরা। তারা আশা প্রকাশ করেছেন যে কালাম-দোলার যৌথ প্রচারণা ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি করবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম