1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

১১ দলীয় জোট বিজয়ী হলে দেশে গুণগত পরিবর্তন হবে : ডা. তাহের

  • প্রকাশকালঃ সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩৩ জন পড়েছেন

আবদুর রউফ, চৌদ্দগ্রাম:

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, অতীতে কোন সরকার মনে করতো না, ভারতের তোয়াজঁ না করে ক্ষমতায় থাকা যায়। কিন্তু আমরা এটা মনে করি। শুধু আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় না করেও পৃথিবীতে চলা যায়। ১১ দলীয় জোট বিজয়ী হলে দেশে গুণগত পরিবর্তন হবে। ভারতের কাছে মাথা নত করবো না। দুর্নীতি হবে না। স্বাধীনতাও বিক্রি হবে না।

তিনি আশা প্রকাশ করে বলেন, ইসলামী সমমনা দল, বীরমুক্তিযোদ্ধার দল ও জুলাই বিপ্লবের দল মিলে ১১ দলীয় জোট যদি এবার ক্ষমতায় যায়, তাহলে অতীতের সরকারের সাথে আমাদের প্রথমে যে গরমিল হবে, তাহলো দুর্নীতি বন্ধ করে দিবো। দুর্নীতি খতম হয়ে যাবে, কোন চাঁদাবাজি চলবে না, দখল চলবে না। আমার দলের লোকেরাও যদি অন্যায় করে, তাহলে শাস্তি দেয়া হবে। দলীয় পরিচয়ে অন্যায় করে কোন প্রশ্রয় আমাদের কাছে পাবে না।

ডাঃ তাহের সোমবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর কেন্দ্র জামায়াতের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জামায়াত নেতা ডাঃ তাহের আরও বলেন, এই বারের নির্বাচনটি শুধু এমপি বানানোর নির্বাচন নয়। এবারের নির্বাচন বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের একটি নির্বাচন। কারণ আমরা ৫৬ বছরে বিভিন্ন সরকার দেখেছি। মূলত তিনটি সরকার ছিল। সেই তিনটি সরকার দল ভিন্ন ছিল, কিন্তু চরিত্রগতভাবে প্রায় কাছাকাছি ছিল। মিল ছিল অনেক। দুর্নীতির ক্ষেত্রে সকলেই দুর্নীতি করেছে। খুন, রাহাজানি, দখলদারিত্ব ও চাঁদাবাজি এটা সকল দলের সময়ে এক রকম ছিল। লুটপাট ও সম্পদ চুরির ক্ষেত্রে সব দলের ভিতরে মিল আছে। দলের নাম ভিন্ন ভিন্ন, কাজে ছিল অনেকটা মিল। কিন্তু এইবার জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে, নির্বাচনের মাধ্যমে যদি আমরা নতুন একটি দলকে সরকারে আনতে পারি, তাহলে ৫৬ বছরে যে তিনটি দলের দুর্নীতি হয়েছে, তা পরিবর্তন হয়ে যাবে।

তিনি আরও বলেন, মানুষের মন জয় করে বিজয় অর্জন করতে চাই। আমরা ঐতিহাসিক একটা বিজয়ের জন্য আল্লাহর সাহায্য কামনা করছি। যেটা বাংলাদেশে সবচেয়ে বেশি ভোটে যাতে ইলেক্টেড হতে পারি। এজন্য সকলে মিলে কাজ করতে হবে। যারা যে দলেরই অনুসারী হোন না কেন দেশের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। এলাকায় কোন কাঁচা রাস্তা থাকবে না। চৌদ্দগ্রামে ১৮০ কোটি টাকার উন্নয়ন কাজের বরাদ্দ পাশ হয়েছে। আমরা একটি ঐতিহাসিক বিজয়ের জন্য আমরা অপেক্ষা করছি।

গুণবতী ইউনিয়ন জামায়াতের আমির মোঃ ইউসুফ মেম্বারের সভাপতিত্বে ও জামায়াত নেতা কামরুল ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ মাহফুজুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য আইয়ুব আলী ফরায়েজী, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মেশকাত উদ্দিন সেলিম, সাবেক ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, গুণবতী ইউনিয়ন সাথী শাখার সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন, সাবেক মেম্বার হাফেজ উদ্দিন মোল্লা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা এনসিপি নেতা খালেদ রায়হান, কুমিল্লা মহানগর ১৪নং ওয়ার্ডের সভাপতি রফিকুল ইসলাম মিয়াজী, বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান, শাহাব উদ্দিন, ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আহমেদ হেলাল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাওলানা এটিএম মাসুম, মোহাম্মদ সাদেক, মঞ্জুর আহমেদ সাকি, নুরুল আমিন, আবু সাঈদ, জাফর আহমদ শিপন, খাইরুল ইসলাম, মাস্টার নুরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের জামায়াত-শিবির নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারন ভোটারবৃন্দ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম