1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

খৈয়াখালী খাল খনন হলে এ অঞ্চলে কৃষিতে বিপ্লব ঘটবে- আবুল কালাম

  • প্রকাশকালঃ সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১০৩ জন পড়েছেন

ছবি : নকশী বার্তা। 

নিজস্ব প্রতিনিধি :

লাকসাম উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ১২ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের বিরামপুর ব্রীজ এলাকা থেকে হামিরাবাগ ডাকাতিয়া নদী সাথে সংযুক্ত খৈয়াখালী খালটি খনন কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য আবুল কালাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশ উন্নয়ন ও জনগণের কল্যাণে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তাই এটাই প্রমাণ করে বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে।
তিনি আরও বলেন, বাকই দক্ষিণ ইউনিয়নের মজলিশপুর- হামিরাবাগ ডাকাতিয়া নদী সাথে সংযুক্ত খৈয়াখালী খালের পুনঃখননের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে, উন্নত হবে পানি নিষ্কাশন ব্যবস্থা এবং বাড়বে কৃষি উৎপাদন। সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য খাল পুনঃখনন করা হবে বলেও জানান তিনি।
এসময় প্রশাসনের উদ্দেশ্যে এমপি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে। তিনি খাল খনন কার্যক্রম সফল করতে স্থানীয় জনগণকে সহযোগিতা করার আহ্বান জানান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, বাকই দক্ষিণ ইউনিয়নের মজলিশপুর গ্রামের বিরামপুর ব্রীজ এলাকা থেকে হামিরাবাগ পযন্ত খৈয়াখালী নামক খালটি প্রায় ১২ কিলোমিটার খাল খনন করা হবে। প্রকল্পটির জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৬৩ লাখ ৫১ হাজার ৫৫৫ টাকা। স্থানীয় ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে প্রতিদিন প্রায় ১০৭১ জন শ্রমিক এ কাজে নিয়োজিত থাকবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহমেদ উল্ল্যাহ সবুজ, লাকসাম থানার অফিসার ইনচার্জ মাকসুদ আহম্মদ, পৌর বিএনপির সভাপতি মজির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদলসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম