1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

জলাবদ্ধতা নিরসনে এমপির নির্দেশে অবৈধ বাঁধ অপসারণ

  • প্রকাশকালঃ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৯১ জন পড়েছেন

ছবি : নকশী বার্তা।

লাকসাম প্রতিনিধি :  

কুমিল্লার লাকসামের উত্তরদা ইউনিয়নের নাড়িদিয়া গ্রামে জলাবদ্ধতা নিরসনে বিরুলিয়া খালের অবৈধ বাঁধটি ভেঙে দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য (এমপি) মো. আবুল কালাম নির্দেশে বাঁধটি অপসারণ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, কিছু ব্যক্তি খালে বাঁধ নির্মাণ করে পানি চলাচল বন্ধ করে দেয়। ফলে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আশপাশের কৃষিজমি ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছিল।
এতে প্রায় ৫০০টি পরিবার সরাসরি ক্ষতির মুখে পড়ে চরম ভোগান্তিতে ছিল। এছাড়া প্রায় ১২০ হেক্টর কৃষিজমি পানির নিচে ডুবে যাওয়ার ঝুঁকিতে ছিল।
শনিবার এমপি আবুল কালাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং সমস্যা সম্পর্কে পর্যবেক্ষণ করেন। পরে তিনি তাৎক্ষণিকভাবে এক্সকাভেটর দিয়ে বাঁধটি ভেঙে পানি প্রবাহ স্বাভাবিক করার নির্দেশ দেন।
এ বিষয়ে আবুল কালাম বলেন, ‘জনগণের দুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো অবৈধ কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। পানি চলাচল স্বাভাবিক রাখতে খাল ও জলাশয় দখলমুক্ত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। ’
এ ঘটনায় এলাকাজুড়ে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
তারা জানান, এতে করে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি মিলবে। কৃষিকাজে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম