1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

আবারও গভর্নরের মুখোমুখি বিজয় থালাপতি

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৯০ জন পড়েছেন

থালাপতি বিজয়/ ছবি: এক্স (পূর্বে টুইটার) থেকে সংগৃহীত

নকশী বার্তা :বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে আবারও গভর্নর আরভি আর্লেকারের মুখোমুখি হচ্ছেন তামিলাগা ভেট্ট্রি কাজাগামের (টিভিকে) প্রধান বিজয় থালাপতি। নির্বাচনে বড় জয়ের পর সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা এবং একটি স্থিতিশীল সরকার গঠন করার সক্ষমতা নিয়ে আলোচনা করবেন তিনি।

বৃহস্পতিবার (০৭ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বিজয় গভর্নরকে জানাবেন যে তিনি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে প্রস্তুত। পাশাপাশি তিনি এও জানাবেন যে গভর্নর যদি দ্বিতীয়বারও সরকার গঠনের আবেদন খারিজ করেন, তাহলে তার দল আইনি পথও বিবেচনায় রেখেছে।

বুধবারও বিজয় গভর্নরের সঙ্গে দেখা করেছিলেন। কিন্তু তখন টিভিকে নেতৃত্বাধীন জোটের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সন্দেহ থাকায় সরকার গঠনের চেষ্টা ব্যর্থ হয়। তবে ধারণা করা হচ্ছিল, বুধবার বিকেলেই বিজয় তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। কিন্তু গভর্নর তার প্রশাসনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সন্দেহ প্রকাশ করায় সেই প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে টিভিকে প্রয়োজনীয় আসন জোগাড় করার চেষ্টা করছে। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১১৮টি আসন। তবে দলটির এখনো ৫টি আসন কম রয়েছে। কংগ্রেসের ৫টি আসনের সমর্থন নিশ্চিত ধরা হলেও তা এখনো চূড়ান্ত হয়নি।

এনডিটিভি জানিয়েছে, ছোট কিছু তামিল দলও সমর্থন দিতে পারে। বিজয় এই দলগুলোকেই বেশি পছন্দ করছেন, কারণ এতে জোট পরিচালনা সহজ হবে। বিদুথালাই চিরুথাইগাল কাচ্চির (ভিসিকে) ২টি আসন রয়েছে। আর বিজেপির মিত্র পাট্টালি মাক্কাল কাচ্চি (পিএমকে) নির্বাচনে ৪টি আসন পেয়েছে।

বামপন্থি দল সিপিআই এবং সিপিআই (এম) মিলিয়ে আরও ৪টি আসন পেয়েছে। তাদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তাদের সিদ্ধান্ত আজকের মধ্যেই জানা যেতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, যদি ভিসিকে এবং বাম দলগুলো বিজয়কে সমর্থন দেয় এবং কংগ্রেসও পাশে থাকে, তাহলে বিজয়ের দলের মোট আসন দাঁড়াবে ১১৯টি। এর ফলে দলটির দখলে সংখ্যাগরিষ্ঠতার চেয়ে ১টি আসন বেশি থাকবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম