1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে বাবার সাথে অভিমানে যুবকের আ/ত্ম/হ/ত্যা

  • প্রকাশকালঃ শনিবার, ৯ মে, ২০২৬
  • ১২০ জন পড়েছেন

ছবি : প্রতীকী। 

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার লাকসামে বাবার সঙ্গে অভিমান করে এক যুবকের আত্ম/হ/ত্যা/র ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম রিপন হোসেন (২০)। সে উপজেলার আজগরা ইউনিয়নের বড়বাম গ্রামের নাজির আহমেদের ছেলে। শুক্রবার (৮ মে) দিবাগত রাতে গ্রামের নিজ কর্মস্থল মৎস্য খামারের গলায় ফাঁস দিয়ে আ/ত্মহ/ত্যা করেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয়ে দীর্ঘদিন ধরে বাবার সঙ্গে রিপনের মান-অভিমান চলছিল। শুক্রবার রাতে বাবার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে অভিমান করে তিনি নিজ কর্মস্থলে গলায় ফাঁ/স দেন। শনিবার (৯মে) সকালে খামারের মালিক আবুল বশর তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে খবর দেন। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে এসে থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি রিপনের বাবা একটি গরু বিক্রি করাকে কেন্দ্র করে পরিবারে বিরোধ সৃষ্টি হয়। এ বিষয়টি নিয়ে রিপন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে দাবি করেন স্বজনরা। এছাড়া নিহ/তের ভাই অভিযোগ করেন, তাদের বাবা নিয়মিত নেশা করতেন, যা পরিবারে অশান্তির অন্যতম কারণ ছিল।
স্থানীয় বাসিন্দা বাবু মিয়া ও মো. শাহাবুদ্দিন জানান, পারিবারিক অভিমান ও মানসিক চাপ থেকেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামরুন্নাহার বলেন, লা/শ উদ্ধার করে সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করা হয়েছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম