1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে পুলিশের অভিযানে ৮ গরু উদ্ধার

  • প্রকাশকালঃ শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৭৫ জন পড়েছেন

ছবি : পুলিশের অভিযানে আটক ট্রাক ও ৮ গরু।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : 

‎কুমিল্লার লাকসামে ডাকাতবিরোধী অভিযানে ৮টি গরুসহ একটি মিনি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বিজরা ও লালমাই উপজেলার ভূশ্চি সড়ক এলাকায় বৃহস্পতিবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সন্দেহজনক একটি গরুবোঝাই মিনি ট্রাকের গতিবিধি নজরে আসলে অভিযান শুরু করে পুলিশ। একপর্যায়ে ট্রাকটি ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ট্রাক থেকে ৪টি গাভী ও ৪টি বাছুরসহ মোট ৮টি গরু উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গরুর মালিকরা থানায় এসে প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করে মালিকানা দাবি করেন। এছাড়া ট্রাকের চালক ও হেলপারও থানায় এসে গাড়ি গ্রহণের জন্য যোগাযোগ করেছেন।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুন্নাহার লাইলী বলেন, অভিযান চালিয়ে গরুবোঝাই ট্রাক ও ৮টি গরু উদ্ধার করা হয়েছে। গরুগুলোর মালিকানা যাচাই করা হয়েছে। আদালতের প্রক্রিয়া সম্পন্ন করে গরুগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গরু ও ট্রাক সংক্রান্ত আইনগত কার্যক্রম চলমান রয়েছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম