1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

দুর্যোগাক্রান্তদের চাল, অর্থ ও চারাগাছ দিলেন এমপি আবুল কালাম

  • প্রকাশকালঃ শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৯৫ জন পড়েছেন

নিজস্ব প্রতিনিধি : 

মানুষের কল্যাণ ও কৃষকের ভাগ্যোন্নয়নে এক মানবিক উদ্যোগ নিয়েছেন কুমিল্লা-০৯ সংসদীয় আসনের সংসদ সদস্য, মোঃ আবুল কালাম। (৩ জুলাই  শুক্রবার) মনোহরগঞ্জ উপজেলা মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে এই মানবিক সহায়তা বিতরণ করা হয় দুর্যোগাক্রান্তদের টেকসই পুনর্বাসনের লক্ষ্যে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩০ কেজি করে চাল এবং নগদ অর্থ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ আবুল কালাম এমপি। অসহায় মানুষের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা প্রদানের পাশাপাশি প্রান্তিক কৃষকদের উন্নয়নেও বিশেষ পদক্ষেপ নেওয়া হয় এ অনুষ্ঠানে।

ওইদিন কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত মানের কৃষি উপকরণ বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কৃষকদের মাঝে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এসময় সহায়তা ও উপকরণ বিতরণ শেষে মোঃ আবুল কালাম মনোহরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নিজে একটি ফলজ ও ঔষধি বৃক্ষ রোপণ করেন।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মোঃ আবুল কালাম বলেন, পরিবেশ সংরক্ষণ ও একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে। প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রত্যেকে যার যার অবস্থান থেকে বেশি বেশি করে বৃক্ষরোপণ করুন।

এসময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের সুবিধাভোগী জনসাধারণ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে এমপির এই মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম