1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

  • প্রকাশকালঃ সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৭৬ জন পড়েছেন

ছবি : নকশী বার্তা। 

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার লাকসামে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা, বিনামূল্যে গাছের চারা ও ক্ষুদ্রঋণ বিতরণের মধ্য দিয়ে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), লাকসামের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলা চত্বরের থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক অর্থনীতির মূল ভিত্তি নিহিত রয়েছে গ্রামীণ জনপদের ওপর। গ্রামীণ উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই অর্থনৈতিক অগ্রগতিতে পল্লী উন্নয়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি আধুনিক, সমৃদ্ধ ও স্বনির্ভর গ্রাম গড়ে তুলতে হলে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ইয়াছিন আরাফাত। এসময় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শাহ আলম, পৌরসভা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন মিলন। এছাড়াও অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সমবায় সংগঠনের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভার শেষ পর্বে বিআরডিবির বিভিন্ন প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে গাছের চারা এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্রঋণের চেক বিতরণ করা হয়। উপস্থিত অতিথিবৃন্দ উপকারভোগীদের হাতে এসব সামগ্রী ও ঋণ তুলে দেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম