1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে মেয়র প্রার্থী এড. সুজনের ডেঙ্গু প্রতিরোধ অভিযান

  • প্রকাশকালঃ শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৭২ জন পড়েছেন
ছবি : মেয়র প্রার্থী এড. বদিউল আলম সুজন ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন করেন। 
বিশেষ প্রতিনিধি, লাকসাম:
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কুমিল্লার লাকসামে শুরু হয়েছে মশক নিধন অভিযান। শনিবার ৮ আগস্ট  লাকসামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত পৌর মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজন। জামায়াত নেতা আবু বকর জাহিদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, কুমিল্লা জজকোর্টের সাবেক এপিপি অ্যাডভোকেট মনির, লাকসাম পৌরসভা জামায়াতের আমির মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী এবং সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শহিদুল্লাহ।
উদ্বোধনী বক্তব্যে অ্যাডভোকেট বদিউল আলম সুজন বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তিনি নিজ নিজ বাসাবাড়ি, আঙ্গিনায় ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংশ্লিষ্ট কর্মীরা ফগার মেশিনের মাধ্যমে বিভিন্ন এলাকায় মশক নিধনের ওষুধ ছিটানোর কার্যক্রম শুরু করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, পর্যায়ক্রমে লাকসাম পৌরসভার সবকটি ওয়ার্ডে এই মশক নিধন অভিযান পরিচালনা করা হবে। ওষুধ ছিটানোর পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমও চালানো হবে। নাগরিকদের সচেতনতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাড়লে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম