ছবি : নকশী বার্তা।
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার লাকসামে বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোগে প্রয়াত বীমা গ্রহীতা মিজানুর রহমানের মৃত্যু দাবির ১ লাখ ৯০ হাজার টাকার চেক নমিনি রোজিনা বেগমের হাতে তুলে দেওয়া হয়েছে। শনিবার (৮ আগস্ট) হাজী মোকছোদ আলী টাওয়ারের ৪র্থ তলায় অবস্থিত লকসাম জোনাল কার্যালয়ে আয়োজিত মৃত্যু দাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভায় আনুষ্ঠানিকভাবে এ অর্থ প্রদান করা হয়।
প্রয়াত মিজানুর রহমানের (পলিসি নম্বর: ০১২০০০২৯৭২, মৃত্যু দাবি নম্বর: ১৩/২৬) নমিনি রোজিনা বেগমকে যমুনা ব্যাংক লিমিটেডের (চেক নম্বর: ৮৮১২৫৮৪) মাধ্যমে ১ লাখ ৯০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ডিএমডি ও হেড অব তাকাফুল, হাবিবুর রহমান আরিফ । বিশেষ অতথি ছিলেন, এএমডি ও কুমিল্লা সার্ভিস সেল ইনচার্জ দেলোয়ার হোসেন, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের এজেন্সি ডাইরেক্টর আব্দুল মতিন ভূঁইয়া প্রমুখ।

লাকসাম জোন ইনচার্জ ও অ্যাসিস্ট্যান্ট এজেন্সি ডাইরেক্টর এ.টি.এম. শওকত হোসেন বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাহকদের সর্বোচ্চ আস্থা অর্জন ও সেবার মান উত্তরোত্তর বৃদ্ধিতে আমরা অঙ্গীকারবদ্ধ। সেই সাথে, নির্ধারিত সময়ের মধ্যেই গ্রাহকের বীমা দাবি পরিশোধের মাধ্যমে একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে আপনাদের পাশে থাকতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্রথম ও প্রধান লক্ষ্য গ্রাহকের আস্থা। সেবার সর্বোচ্চ মান বজায় রাখার পাশাপাশি নির্দিষ্ট সময়ে বীমা দাবি পরিশোধ করে আপনার প্রতিটি পদক্ষেপে ভরসার হাত বাড়িয়ে দিতে আমরা সর্বদা প্রস্তুত।
সভায় স্থানীয় প্রতিনিধি ও প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply