1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১০৭ জন পড়েছেন

জাফর আহমেদ: 

সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্য নিয়ে পিস ফ‍্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিট আয়োজিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ আগষ্ট বিকেলে লাকসাম সুরক্ষা সিটির তৃতীয় তলার হলরুমে পিস ফ‍্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের কো-অর্ডিনেটর জাফর আহমেদের সঞ্চালনায় ও পিস এম্বাসেডর নাজনীন আক্তার নিপার সভাপতিত্বে ত্রৈমাসিক সভায় স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর রাসেল আহমেদ।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের আঞ্চলিক কো-অর্ডিনেটর খোদেজা বেগমের সার্বিক সহযোগিতায় সভায় বক্তব্য রাখেন, পিস ফ‍্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের এম্বাসেডর সিরাজুল হক, সাবেক এম্বাসেডর নুরে আলম মানিক, নাজমুন নাহার নূপুর, পিস ফ‍্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের সদস‍্য আরিফুর রহমান স্বপন, সেলিম চৌধুরী হীরা, মোঃ কামাল উদ্দিন, আওরঙ্গজেব খান রুবেল, মোহাম্মদ খবির উদ্দিন কিরণ, ইউনুছ মজুমদার, ওয়াইপিএজি কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান।
এছাড়াও অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন, পিএফজি সদস‍্য খন্দকার রাহেলা খানম, খালেদা বেগম, জেসমিন আক্তার, রাশিদা বেগম, কামরুল হাসান সবুজ, মোঃ মামুন হোসেন, ইস্রাফিল হোসেনসহ পিএফজি সদস‍্যবৃন্দ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন, পিস ফ‍্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের সদস‍্য শহীদুল ইসলাম, গীতা পাঠ করেন, পিএফজি সদস‍্য পলাশ পদ্ম বৈষ্ণব। এরপর সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

সভায় লাকসামে সকল ক্ষেত্রে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সকল রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সকল দলের নেতাকর্মীদেরকে নিজ নিজ অবস্থান থেকে রাজনৈতিক প্রতিহিংসা থেকে বিরত থেকে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহবান জানানো হয়।
এছাড়াও পিএফজি লাকসাম ইউনিটের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। আগামী সেপ্টেম্বর মাস থেকে ওই কর্মপরিকল্পনা গুলো বাস্তবায়ন করার দৃঢ় প্রত‍্যয় ব‍্যক্ত করেন সকলে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম