1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে এলজিআরডি মন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মিলাদ মাহফিল

  • প্রকাশকালঃ শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ৭৪৬ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম :
কুমিল্লার লাকসামে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা উত্তর বাজার জামে মসজিদে পৌর ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের আয়োজনে এ মিলাদ মাহফিল ও দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়।
পৌর ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল কাদের শাহীনের আয়োজনে মিলাদ মাহফিল ও দোয়া-মুনাজাতে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যাপক আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, পৌর প্যানেল মেয়র বাহার উদ্দিন বাহার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন মজুমদার, মাসুদ পারভেজ রনি, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মানিক, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, শাহজাহান সাজু, মাসুদ সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিকুল হায়দার আব্দুল আলিম, রফিকুল ইসলাম রাসেল, জাফর আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, নুরুল ইসলাম, শরিফ হোসেন, প্রচার সম্পাদক শাহীন, ওয়ার্ড যুবলীগ নেতা সবুজ, হানিফ, মনির, মাসুদ, সিরাজ, শরিফ, হালিম, জয়নাল, আমির, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি রাজিবুর রহমান লুহিন, সাধারণ সম্পাদক রুবেল, সাংগঠনিক সম্পাদক সুরুজ বাঙাল, ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাইন উদ্দিন জনি, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ, সদস্য রাফি, সজিব, নুর মোহাম্মদ প্রমুখ।
জুমার নামাজের পর মিলাদ মাহফিল শেষে দোয়া-মুনাজাতে অংশ নেন প্রায় দুই শতাধিক মুসল্লী। এসময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং করোনা মহামারীর আগ্রাসন থেকে বিশ্ববাসীর মুক্তি কামনায় দোয়া-মুনাজাত করা হয়। মিলাদ মাহফিল ও দোয়া-মুনাজাত পরিচালনা করেন উত্তর বাজার জামে মসজিদের খতিব মাওলানা মহি উদ্দিন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম