1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

‘ভারতকে এত পেটাতাম যে ম্যাচ শেষে মাফ চাইতো’

  • প্রকাশকালঃ সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৩৭১ জন পড়েছেন
স্পোর্টস ডেস্ক :

ফের বিতর্কে জড়ালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। ভারতীয় ক্রিকেট দলকে কটাক্ষ করতে গিয়ে আফ্রিদি বলেন, ‘ভারতের বিরুদ্ধে খেলা আমি সবসময় উপভোগ করেছি। আমরা ওদের বারবার খুব ভালভাবে হারিয়েছি। আমরা ওদের এতবার হারিয়েছি, ওরা খেলা শেষ হওয়ার পর কাকুতি-মিনতি করতো, আমাদের আছে মাফ চাইতো।’

আফ্রিদি আরো বলেছেন, ‘ভারত ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে খুব চাপ থাকত। ওদের বিরুদ্ধে খেলা উপভোগ করেছি। ওরা ভাল দল, বড় দল। ওদের দেশে গিয়ে ভাল পারফরম্যান্স দেখাতে পারলে আলাদা তৃপ্তি হত। ভারতের বিরুদ্ধে ১৪১ রানের ইনিংসটা আমার সবচেয়ে প্রিয়। সেই ইনিংস ছিল আবার ভারতের মাটিতেই (১৯৯৯ সালে চেন্নাই টেস্টে)। সেই সফরে আমার যাওয়ার কথা ছিল না। আমাকে দলে নেওয়া হচ্ছিল না। ওয়াসিম ভাই ও তৎকালীন প্রধান নির্বাচক আমাকে অনেক সাহায্য করেন। সেই সফর অত্যন্ত কঠিন ছিল। আমার ইনিংসটা গুরুত্বপূর্ণ ছিল।’

চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে ওপেন করতে নেমে ২১টি বাউন্ডারি ও তিনটি ছক্কা মারেন আফ্রিদি। ৪২ রানে ২ উইকেট হারানোর পর আফ্রিদি ও ইনজামাম উল হকের পাল্টা লড়াইয়ের সুবাদে ২৮৬ রানের ভদ্রস্থ স্কোর করতে সক্ষম হয় পাকিস্তান। শেষপর্যন্ত তারাই ম্যাচ জেতে।

ভারতের বিরুদ্ধে ৬৭টি একদিনের একদিনের ম্যাচ খেলে ১,৫২৪ রান করেন আফ্রিদি। তিনি আটটি টেস্ট ম্যাচ খেলে ৭০৯ রান করেন। এই অলরাউন্ডার জানিয়েছেন, অন্য কোনও দেশের চেয়ে ভারতেই সবচেয়ে বেশি ভালবাসা পেয়েছেন তিনি। তবে একইসঙ্গে ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরের সঙ্গে বচসার কথাও উল্লেখ করেছেন তিনি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম