1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসাম পূর্ব ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণ

  • প্রকাশকালঃ বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৪৯০ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম :
কুমিল্লার লাকসাম পূর্ব ইউনিয়নে হতদরিদ্রদের জন্য সরকারি বরাদ্দের ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দিনব্যাপী ইউনিয়ন পরিষদ কার্য্যালয়ে ৯৬০ পরিবারকে ১০ কেজি হারে চাল বিতরণ করা হয়।
সকালে আনুষ্ঠানিক ভাবে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন লাকসাম পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহাম্মদ। দিনব্যাপী সামাজিক দূরত্ব বজায় রেখে হতদরিদ্রদের হাতে হাতে ১০ কেজি হারে চাল তুলে দেয়া হয়। করোনাকালে যথাসময়ে সরকারি সহায়তার চাল পেয়ে সন্তুষ্ট উপকারভোগীরা।
চাল বিতরণকালে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল মান্নান। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ মহিউদ্দিন, সদস্য আব্দুল মান্নান, জামাল হোসেন, হানিফ সরকার, জামাল উদ্দিন, সফিকুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, মহামারী করোনার প্রাদুর্ভাব শুরুর পর সরকারি বরাদ্দের পাশাপাশি ইউপি চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় বিত্তবানদের সম্মিলিত অর্থায়নে লাকসাম পূর্ব ইউনিয়নের ৯ ওয়ার্ডে হতদরিদ্রদের তালিকা প্রণয়ন করে কয়েক ধাপে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এছাড়াও চেয়ারম্যান আলী আহাম্মদের ব্যক্তিগত অর্থায়নেও খাদ্য সামগ্রী, মাস্ক, সাবানসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম