1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

অবসর ভেঙে ফের ফেরার অপেক্ষায় ভিলিয়ার্স

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৫৩০ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : দুই বছর আগেই মাত্র ৩৪ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। অথচ তার ব্যাট দুর্দান্তভাবে চলত তখনও।

কিন্তু গত ডিসেম্বর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, যে কোনো মূল্যে এবি ডি ভিলিয়ার্সকে জাতীয় দলে ফেরাবে দক্ষিণ আফ্রিকা।

এ নিয়ে কোচ মার্ক বাউচার ও তখনকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস বেশ আগ্রহ প্রকাশ করেছিলেন।

চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেই ফের ব্যাট হাতে ভিলিয়ার্স মাঠে নামবেন বলে জানিয়েছিলেন তারা।

কিন্তু করোনাভাইরাসের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ এক বছর পিছিয়ে যাওয়ায় ডি ভিলিয়ার্সের ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে।

এ বিষয়ে স্টার স্পোর্টসের ক্রিকেট কানেক্টেড শোতে বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক কুইন্টন ডি কক বলেছেন, জাতীয় দলে ফেরার পথেই ছিলেন সাবেক অধিনায়ক ভিলিয়ার্স, কিন্তু পরিস্থিতি প্রতিকূলে চলে গেল।

তিনি আরও জানান, আমি বিশ্বাস করি, বিশ্বের যে কোনো দল এবি ডি ভিলিয়ার্সকে তাদের দলে পেতে চাইবে। আমরা তাকে অবসর ভেঙে দলে যোগ দিতে বলেছি। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায় এখন তার বিষয়ে ঠিক করে বলতে পারছি না। এখন আমাদের দেখতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঠিক কবে হয়! এর মাঝে অনেক কিছু হতে পারে।

এডি ডি ভিলিয়ার্স যে এখনও মাঠ কাঁপাতে পারেন তা বোঝা গেল সেদিনও। সম্প্রতি হয়ে যাওয়া তিন দলের ক্রিকেট ম্যাচে ডি ভিলিয়ার্সই ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম