1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

সর্বোচ্চ রেমিট্যান্স দেশের ইতিহাসে

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ৪২৭ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : মহামারি করোনাভাইরাসে সারা বিশ্ব বিপর্যস্ত। বাংলাদেশও আক্রান্ত। কিন্তু এই পরিস্থিতির মধ্যেই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে রেকর্ডের পর রেকর্ড হতে চলেছে। শুধু জুলাই মাসে একক মাস হিসেবে প্রবাসীরা দেশে ২৫৯ কোটি ৯৫ লাখ মার্কিন ডলারের সর্বোচ্চ রেকর্ড রেমিট্যান্স পাঠিয়েছেন। যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

ফলে গত ৩০ জুলাই পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে তিন হাজার ৭২৯ কোটি ডলার দাঁড়িয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় তিন লাখ ১৬ হাজার ২০৪ কোটি টাকা।

সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাজী ছাইদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

প্রতিবছরই প্রচুর পরিমাণ রেমিট্যান্স পাঠান বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিরা। বিশেষ করে দুই ঈদ উপলক্ষে পরিবারের জন্য বিপুল পরিমাণ অর্থ পাঠান প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, জুলাইয়ে ২৫৯ কোটি ৯৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। একক মাস হিসেবে এটি বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ হয়েছে। এর আগে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল চলতি বছরেরই জুনে। ওই মাসে ১৮৩ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।

বাংলাদেশ ব্যাংকের তথ্য আরও বলছে, গেল অর্থবছরে (২০১৯-২০) মোট এক হাজার ৮২০ কোটি ৪৯ লাখ ডলার সমপরিমাণ অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা। যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ৮৫ টাকা ধরে) এক লাখ ৫৪ হাজার ৭৪২ কোটি টাকা। দেশের ইতিহাসে এর আগে কোনো অর্থবছরে এত অর্থ আসেনি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম