1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

নতুন ছবি দিয়ে ফিরছেন মাহি

  • প্রকাশকালঃ শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৪২০ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : ঢাকাই ছবির নায়িকা মাহিয়া মাহি। করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকে শুটিংয়ে নেই তিনি। যদিও গত ঈদের আগে একটি শর্টফিল্মে কাজ করেছিলেন এ চিত্রনায়িকা। তবে সিনেমার কাজে তাকে দেখা যায়নি এ দীর্ঘ সময়। অবশেষে ২০ আগস্ট থেকে নতুন সিনেমা দিয়ে শুটিংয়ে ফিরছেন মাহি।

ছবির নাম ‘নবাব এলএলবি’। পরিচালনা করবেন অনন্য মামুন। এ প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, ‘এ ছবির নির্মাতা মামুন ভাই আমাকে ২০ আগস্ট থেকে শুটিংয়ে যোগ দিতে বলেছেন। আমিও সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। যদিও করোনাভাইরাস এখনও নিয়ন্ত্রণে আসেনি। তারপরও কিছুটা ঝুঁকি নিয়েই কাজে ফিরতে হচ্ছে।

কারণ আর কতদিন কর্মহীন থাকব আমরা। তাই কাজে ফিরছি। এখন পর্যন্ত এ সিনেমার শুটিংয়ে যাচ্ছি এটি নিশ্চিত। অন্য অসমাপ্ত সিনেমাগুলোর কাজ নির্মাতারা যখন শুরু করবেন তখনই করব। তবে অনুরোধ থাকবে, সবাই যেন স্বাস্থ্যবিধি মেনেই কাজ করেন। কারণ করোনার কারণে যে কোনো ধরনের অসতর্কতা অনেকের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে।’

এদিকে কোরবানি ঈদ সিলেটে শ্বশুরবাড়িতে উদযাপন করে সেখান থেকেই রাজশাহীর দাদা বাড়িতে গিয়েছেন অবসর সময় কাটাতে। রাজশাহী থেকে ফিরেই সিনেমার শুটিং ইউনিটে যোগ দেবেন বলে জানিয়েছেন এ চিত্রনায়িকা। এ সিনেমা ছাড়া আরও কয়েকটি সিনেমার প্রস্তাবও আছে তার হাতে। শিগগিরই এগুলো চূড়ান্ত করবেন বলে জানিয়েছেন মাহিয়া মাহি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম