1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত-১৮

  • প্রকাশকালঃ শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৪০৮ জন পড়েছেন

চৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোসা. হাসিনা বেগম (৪০) নামে একজন নিহত হয়েছে। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার নাগেরকান্দি গ্রামের বাসিন্দা। এঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরো ১৮ জন।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর বারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা গোলমানিক্য দীঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার সত্যতা নিশ্চত করেছেন মিয়া বাজার হাইওয়ে ফাঁড়ি থানার এসআই মো. জয়নাল আবেদীন। জানা গেছে, শুক্রবার দুপুরে চট্টগ্রাম থেকে কুমিল্লাগামী তিশা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলে হাসিনা বেগম নামে এক মহিলা নিহত হয়। এঘটনায় আরো ১৮ জন আহত হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে দ্রুত পৌছে নিহতের লাশ উদ্ধার করে এবং আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক দেখে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এবিষয়ে মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ি থানার এসআই মো. জয়নাল আবেদীন জানান, “দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। দুর্ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ছেড়ে দেয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উচ্চগতির ফলে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে”।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম