1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

কুমিল্লায় নির্মান করা হবে আধুনিক টাউন হলঃ এমপি বাহার

  • প্রকাশকালঃ বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৪৯ জন পড়েছেন

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার কান্দিরপাড়ে অবস্থিত ঐতিহাসিক টাউনহল ও বীরচন্দ্র নগর মিলনায়তনকে ভেঙ্গে আধুনিকরুপে সজ্জিত করা হবে। এ জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বুধবার সাড়ে ১২ টায় কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামীলীগ সভাপতি ও কুমিল্লা-৬ সদর আসনের সাংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃআবুল ফজল মীর।
মতবিনিময় সভায় তত্ববধায়ক স্থপতি আসিফ রহমান ভূঁইয়া নতুন নকশায় টাউন হল ও বীরচন্দ্র পাঠাগারের বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ সময় জানানো হয় নতুন স্থাপনায় পুরোনো ফ্লেবার রেখেই নতুন আদলে ও আধুনিক সুযোগ সুবিধা সম্পন্নভাবে তৈরী করা হবে। যেখানে একদিক দিয়ে প্রবেশ ও অন্য দিক দিয়ে প্রস্থানের ব্যবস্থা করা হবে। থাকবে দুটি বেজমেন্ট। যেখানে অন্তত ৭০ টি গাড়ি পার্কিং করা যাবে। আর অন্তত ৬০৫ জনের আসনের ব্যবস্থা করা হয়েছে। তবে মতবিনিময় সভায় উপস্থিত সবাই আসন সংখ্যা আরো বাড়ানোর পরামর্শ দেন।
এদিকে স্লাইড শোতে দেখানো হয়, রফিকুল ইসলাম মুক্ত মঞ্চ ও শহীদ মিনারসহ সবকিছুতেই একটা আধুনিকতার ছোঁয়া থাকবে। এখানে পূর্ব ও পশ্চিম থেকেও টাউনহলের সৌন্দর্য্য উপভোগ করা যাবে।
মতবিনিময় সভায় সাংসদ বাহার আরো বলেন, কুমিল্লায় মর্ডাণ স্কুলের প্রজেক্ট বাতিল করে দেয়া হয়েছে। একজন সাংবাদিকের স্ত্রীর জন্য কুমিল্লায় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয় নি। এমন সব প্রতিকূল পরিস্থিতির মাঝে আমাকে কাজ করতে হচ্ছে। গত ৭ বছর ধরে টাউন হলের আধুনিকায়ন নিয়ে কাজ করছি। সংস্কৃতি মন্ত্রনালয় আশ্বস্থ করেছে। আশা করি সুন্দর একটি স্থাপনা হবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম