1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে ইসলামী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন

  • প্রকাশকালঃ শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৬৫ জন পড়েছেন
লাকসাম প্রতিনিধি :
‘‘মুজিব বর্ষের আহবান ,গাছ লাগাই বাড়াই বন‘‘ এ স্লোগানকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড লাকসাম শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে বুধবার কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচী-২০২০ উদ্বোধন করা হয়েছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সিনিয়ন ভাইস প্রেসিডেন্ট ও লাকসাম শাখা ব্যবস্থাপক মোঃ আবুল খায়েরের সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন- গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন শামীম।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড লাকসাম শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের প্রধান (প্রজেক্ট অফিসার) মোহাম্মদ ইমরান হাসান এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের মেম্বার যথাক্রমে মোঃ শাহআলম ও মোঃ সাইফুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও পল্লী উন্নয়ণ প্রকল্পের সদস্য ও সদস্যাবৃন্দ।
২০২০ বৃক্ষরোপন কর্মসূচীতে পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় লাকসাম উপজেলায় ৫ হাজার বিভিন্ন প্রজাতির ফলমূল ও ঔষধি চারা বিনামূল্যে বিতরণ অব্যাহত থাকবে বলে প্রকল্পের প্রজেক্ট অফিসার জানান।
বৃক্ষরোপন কর্মসূচীতে আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংকের বিভিন্ন কল্যাণমুখী কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন এ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ইসলামী ব্যাংকের ভূমিকা প্রসংশনীয়।
অনুষ্ঠানে উপস্থিত সবাইকে গাছের চারা বিতরণ করা হয় এবং প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ স্কুল আঙ্গিনায় ফলজ গাছ বৃক্ষরোপন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামী ব্যাংক লাকসাম শাখার সহকারী প্রকল্প কর্মকর্তা মোঃ আলমগীর হোসাইন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম