1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা আর নেই

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৮৭ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামালের মা মালেকা বেগম ইন্তেকাল করেছেন। মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটে তিনি মারা যান। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

মালেকা বেগমের (৯৭) মৃত্যুতে ভোলার সর্বস্তরের মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। বীরশ্রেষ্ঠ মোস্তফার ভাতিজা মালেকার দেখাশোনা করতেন। ভাতিজা সেলিম আহম্মেদ লিটন এই বীরের নামে প্রতিষ্ঠিত বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কলেজের অধ্যক্ষ।

তিনি গণমাধ্যমকে বলেন, ১৮ আগস্ট তার দাদি মালেকা বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সেদিন তার দাদির হাত-পা ফুলে যায়। ওই দিনই তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট, কিডনিসহ নানা রোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য ভোলার চিকিৎসকদের পরামর্শে সরকারি তত্ত্বাবধানে হেলিকপ্টারে করে ২০ আগস্ট তাকে ঢাকায় নেওয়া হয়।

সেলিম বলেন, ৩ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মালেকা বেগমকে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে সিএমএইচ থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। তাকে ভোলায় বাড়িতে নিয়ে যাওয়া হয়। কিন্তু বার্ধক্যের কাছে হার মেনে মঙ্গলবার চিরদিনের মতো চলে গেলেন তিনি। মঙ্গলবার বিকালে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম